AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar: ‘আমাদের মেয়েদের সঙ্গে এমনটা হবে না, কে বলতে পারে!’ ‘তিলোত্তমা’র জন্য এবার পথে যৌনকর্মীরা

RG Kar Protest: 'দুর্বার মহিলা সমিতি'র পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে অক্ষম। তাঁদের প্রশ্ন, সিবিআই যদি এখনও পর্যন্ত কাউকে ধরতে না পারে, তাহলে পুলিশ কী করে পারবে।

RG Kar: 'আমাদের মেয়েদের সঙ্গে এমনটা হবে না, কে বলতে পারে!' 'তিলোত্তমা'র জন্য এবার পথে যৌনকর্মীরা
পথে যৌনকর্মীরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 17, 2024 | 9:26 AM
Share

আসানসোল: আরজি করের ঘটনায় শাস্তির দাবি জানিয়ে পথে নেমেছে গোটা রাজ্য। প্রতিবাদে সমর্থন জানাচ্ছে গোটা দেশ। এমনকী প্রবাসী ভারতীয়রা পর্যন্ত প্রতিবাদে গলা মিলিয়েছেন। বলিউডের তারকা থেকে রাজনীতিক, দলমত নির্বিশেষে বহু মানুষ ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন প্রতিনিয়ত। এবার সেই ‘তিলোত্তমা’র মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে পথে নামলেন যৌনকর্মীরা। আসানসোলের কুলটিতে প্রতিবাদে পা মেলালেন তাঁরা।

কুলটির যৌনকর্মীরা শুক্রবার সন্ধ্যায় হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন। নিহত নির্যাতিতার জন্য বিচার চেয়ে স্লোগানও দেন তাঁরা। রাতে কুলটির দিশা লচিপুর চবকা যৌনপল্লীর যৌনকর্মীদের মুখে শোনা যায়, ‘উই ওয়ান্ট জাস্টিস’।

‘দুর্বার মহিলা সমিতি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে অক্ষম। তাঁদের প্রশ্ন, সিবিআই যদি এখনও পর্যন্ত কাউকে ধরতে না পারে, তাহলে পুলিশ কী করে পারবে। ‘দুর্বার মহিলা সমিতি’র এক সদস্য বলেন, আমরা যৌনপল্লীর মেয়েদের নিরাপত্তার জন্য এই মিছিল করছি, যাতে মেয়েরা নিরাপদে থাকে। আজ একজন ডাক্তারের সঙ্গে যা ঘটেছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, তা যে আমাদের মেয়েদের সঙ্গে ঘটবে না, তা কে বলতে পারে! অবিলম্বে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন তাঁরা।

Follow Us
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ