AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa: প্যাকেটে মোড়ানো এক গাদা ওষুধ নিয়ে থানায় এলেন যুবক, তারপর…

Katwa: গত দুদিন আগে কাটোয়ার খাজুরডিহি হাটতলা এলাকায় একটি বড় প্যাকেট মোড়ানো অবস্থায় ওষুধগুলি কুড়িয়ে পায় গাঙ্গুলি ডাঙ্গার যুবক তুফান শেখ। তিনি ওষুধগুলি দেখে বুঝতে পারেন, পশ্চিমবঙ্গ সরকার ও 'নট ফর সেল' লেখা রয়েছে।

Katwa: প্যাকেটে মোড়ানো এক গাদা ওষুধ নিয়ে থানায় এলেন যুবক, তারপর...
ওষুধ নিয়ে থানায় যুবকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 09, 2024 | 3:37 PM
Share

কাটোয়া: পশ্চিমবঙ্গ সরকার স্ট্যাম্প দেওয়া ক্যারি প্যাকেট মোড়ানো প্রচুর ওষুধ কুড়িয়ে পেয়ে ফেরৎ দিল এক যুবক। প্রতিটি ওষুধের প্যাকেটে সরকারি স্যাম্প দিয়ে লেখা রয়েছে ‘নট ফর সেল’। সরকারি ওষুধ কীভাবে রাস্তায় পড়ে থাকল তা খতিয়ে দেখা হচ্ছে।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওষুধ গুলি কাটোয়া হাসপাতালের নয়, কোনও স্বাস্থ্য কেন্দ্রের। অসাবধানতাবশত তা রাস্তায় পড়ে গিয়েছে।

গত দুদিন আগে কাটোয়ার খাজুরডিহি হাটতলা এলাকায় একটি বড় প্যাকেট মোড়ানো অবস্থায় ওষুধগুলি কুড়িয়ে পায় গাঙ্গুলি ডাঙ্গার যুবক তুফান শেখ। তিনি ওষুধগুলি দেখে বুঝতে পারেন, পশ্চিমবঙ্গ সরকার ও ‘নট ফর সেল’ লেখা রয়েছে।

ওষুধগুলোর২  বছর পর্যন্ত মেয়াদও রয়েছে। তিনি বাড়িতে ওষুধগুলি ২ দিন রাখেন। খোঁজ খবর করা শুরু করেন। তারপর মঙ্গলবার সকালে কাটোয়া হাসপাতালে ফেরৎ দিতে যান। হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে ওষুধগুলিকে কাটোয়া থানায় নিয়ে যাওয়া হয়।  পরে সেখান থেকে ব্যবস্থা করা হবে।  এই বিষয়ে কাটোয়া হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্ত বরণ দত্ত জানান, ওষুধ গুলি কাটোয়া হাসপাতালের নয়। তবে কোনও স্বাস্থ্য কেন্দ্রের হতে পারে।খোঁজ নেওয়া হচ্ছে। ওই যুবক বলেন, “আমি বাড়ি ফেরার পথে হঠাৎ প্যাকেট দেখতে পাই। প্রচুর ওষুধ। বুঝতেই পারছিলাম, কেউ ওষুধ কিনে নিয়ে যেতে গিয়ে ফেলে দিয়েছেন এমন নয়। কারণ নট ফর সেল ছিল। দু দিন ধরে রেখেছিলাম ঘরে। ভেবেছিলাম, কেউ খোঁজ করতে ফেরত দেবো।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?