AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: বর্ধমানে প্রধানমন্ত্রীর সভায় ‘না’, প্ল্যান ‘বি’ তৈরি করল BJP

PM Narendra Modi: প্রসঙ্গত, বর্ধমান শহরের গোদা এলাকার বালির মাঠের জন্য আবেদন করেছিল জেলা বিজেপি। কিন্তু ওই মাঠে মোদীর সভা করা যাবে না বলে জানিয়ে দিয়েছিল বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি। বিষয়টি নিয়ে গতকাল বিকেলে সরব হন দিলীপ ঘোষ।

PM Narendra Modi: বর্ধমানে প্রধানমন্ত্রীর সভায় 'না', প্ল্যান 'বি' তৈরি করল BJP
নরেন্দ্র মোদী।Image Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 30, 2024 | 1:17 PM
Share

বর্ধমান: ভোটের বঙ্গে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বর্ধমানের যে মাঠে তাঁর সভা করার কথা ছিল সেই মাঠে মিলল না অনুমতি। তার বদলে তালিতেও কাছে সাঁই কমপ্লেক্সে হতে চলেছে মোদীর সভা। আগামী ৩ মে এই জনসভার আয়োজন করা হয়েছে। চলছে প্রস্তুতি।

প্রসঙ্গত, বর্ধমান শহরের গোদা এলাকার বালির মাঠের জন্য আবেদন করেছিল জেলা বিজেপি। কিন্তু ওই মাঠে মোদীর সভা করা যাবে না বলে জানিয়ে দিয়েছিল বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি। বিষয়টি নিয়ে গতকাল বিকেলে সরব হন দিলীপ ঘোষ। এরপর সোমবার বিকেলে গোদার মাঠে যান। তিনি অভিযোগ তোলেন, ওই মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে পারলে প্রধানমন্ত্রীর সভা কেন হবে না? একই সঙ্গে তিনি বলেন, “বর্ধমান শহর ও বাইপাস সংলগ্ন এই মাঠের যোগাযোগ ব্যবস্থা ভাল।পাশাপাশি এক লক্ষ মানুষ এই মাঠের সভায় আসতে পারতেন। দিলীপ ঘোষ জানান, “এর আগেও বহু মাঠে আমাদের সভা করতে না দেওয়ার নজির রয়েছে। পরে কোর্টের অর্ডারে আমরা সেই মাঠে সভাও করেছি। অবশেষে প্ল্যান বি অনুসারেই সাঁই কমপ্লেক্সের কথা ভাবা হয়। সেখানেই প্রস্তুতির কাজ চলছে জোরকদমে। কারণ হাতে সময় সীমিত।”

বিজেপি নেতা সুধীরঞ্জন সাউ জানিয়েছেন, “ইতিমধ্যেই প্রশাসনের তরফে প্রস্তুতি শুরু হয়েছে। যারা দায়িত্বে আছেন তাঁরাও রয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। অনেক মানুষ সাহায্য করতে চাইছেন আয়োজনের কাজে।” তিনি আরও জানিয়েছেন, এক থেকে দেড় লক্ষ জমায়েতের টার্গেট রেখেছেন তারা। প্রবল রোদ ও গরম মোদী নামের ম্যাজিকেই পার হয়ে যাবেন তার ধারণা। তাঁর কথায়, দিলীপ ঘোষ আসায় হাওয়া উঠেছে। মোদীজি এলে ঝড় উঠবে।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী