AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Strong Room Monitoring: স্ট্রংরুমে পর্যবেক্ষণে তৈরি হয়ে গেল প্রতিনিধি দল, পূর্ব বর্ধমানে রাজনৈতিক তরজা তুঙ্গে

TMC strong room monitoring Purba Bardhaman: ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত ব্যবহার হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিরোধীদের প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে। তাঁর কথায়, "সিআরপিএফ, সিআইএসএফ-সহ বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তারপরেও মানুষ তাদের জবাব দিয়েছে।"

TMC Strong Room Monitoring: স্ট্রংরুমে পর্যবেক্ষণে তৈরি হয়ে গেল প্রতিনিধি দল, পূর্ব বর্ধমানে রাজনৈতিক তরজা তুঙ্গে
স্ট্রং রুমে কড়া নিরাপত্তাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 03, 2026 | 5:22 PM
Share

পূর্ব বর্ধমান: গণনার আগে পূর্ব বর্ধমানে স্ট্রংরুমের নিরাপত্তা ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই পরিস্থিতিতে শাসক দল তৃণমূল কংগ্রেস জেলার স্ট্রংরুম পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি দল গঠন করেছে। পূর্ব বর্ধমানের দায়িত্বে রয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা মেমারি বিধানসভার প্রার্থী রাসবিহারী হালদার। রবিবার তাঁরা জেলার বিভিন্ন স্ট্রংরুম পরিদর্শনে যান।

সাংসদ কীর্তি আজাদ বলেন, “স্ট্রংরুম নিয়ে যেসব অভিযোগ সামনে আসছে, তা নিয়ে তাঁর কোনও সন্দেহ নেই। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস ২৫০-র বেশি আসন জিতবে। বিজেপি তাদের সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।”

ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত ব্যবহার হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিরোধীদের প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে। তাঁর কথায়, “সিআরপিএফ, সিআইএসএফ-সহ বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তারপরেও মানুষ তাদের জবাব দিয়েছে।”

তিনি আরও বলেন, “বিজেপি শিক্ষা, বেকারত্ব ও জ্বালানির মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নীরব থেকেছে। মানুষ উন্নয়ন দেখেছে। দিদির কাজ মাঠে দেখা যায়, সেই কারণেই মানুষ তৃণমূলের পাশেই রয়েছে।”

পূর্ব বর্ধমান জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কীর্তি আজাদ জানান, ১৬টির মধ্যে ১৬টিই আমাদের দখলে আসবে। তার দাবি করেন, বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের উপর অত্যাচার হয়েছে।

বিজেপির বুলডোজার রাজনীতি প্রসঙ্গে কটাক্ষ করে কীর্তি আজাদ বলেন, “দিদির শাসনে এমন কোনও বুলডোজার চলে না। ধনী-গরিব সবাই সমানভাবে বাস করে, সবার জন্যই কর্মসূচি রয়েছে।”

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.