AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: নন্দীগ্রামে ফের বিজেপিতে ভাঙন, শক্তি বাড়িয়েও কোন্দল কাঁটা পিছু ছাড়ল না তৃণমূলকে

Nandigram: তৃণমূল নেতৃত্বের দাবি, এদিন ৫০ জনের বেশি নেতা-কর্মী এদিন বিজেপি থেকে তাঁদের দলে যোগ দেন। অন্যদিকে তৃণমূলের অন্দরেই ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। তা নিয়েও রাজনৈতিক মহলে চলছে জোর শোরগোল।

Nandigram: নন্দীগ্রামে ফের বিজেপিতে ভাঙন, শক্তি বাড়িয়েও কোন্দল কাঁটা পিছু ছাড়ল না তৃণমূলকে
ফের চর্চা রাজনৈতিক মহলে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 10, 2025 | 3:44 PM
Share

নন্দীগ্রাম: ভোটের দামামা বেজে গিয়েছে। পদ্ম থেকে ঘাসফুল, ঘর গোছাতে শুরু করে দিয়েছে সব পক্ষই। এরইমধ্যে নন্দীগ্রামে জোর ধাক্কা বিজেপির। তৃণমূল নেতৃত্বের দাবি, এদিন ৫০ জনের বেশি নেতা-কর্মী এদিন বিজেপি থেকে তাঁদের দলে যোগ দেন। অন্যদিকে তৃণমূলের অন্দরেই ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। রেগে সভা ছেড়ে বেরিয়ে গেলেন প্রাক্তন ব্লক সভাপতি। তা নিয়েও চাপানউতোর জেলার রাজনৈতিক মহলে। 

নন্দীগ্রাম দুই ব্লকে একটি কমিউনিটি হলে যোগদান পর্ব ও কর্মীদের নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল। আর সেই সভাতেই প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি ও বর্তমানে জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে বিজেপির তলে তলে যোগ থাকার অভিযোগ তুললেন দলেরই একাংশের কর্মী। উঠতে থাকে স্লোগান। বাড়তে থাকে অস্বস্তি। সেই সভায় বর্তমান জেলা সভাপতি-সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত। সেই সময়ই মঞ্চের নিচের থেকে কর্মীরা ন্দীগ্রাম ২ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি অরুনাভ ভুঁইয়ার  বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শেষ পর্যন্ত সভা মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় অরুনাভবাবুকে। যদিও বাইরে তিনি এ নিয়ে কিছু বলতে চাননি। শুধু বলছেন, “কিছু লোকজন আমাকে গালিগালাজ করছিল। কিন্তু সভাটা আমাদের দলের সভা। আর কর্মীরা আমাদের সম্পদ। তাঁরা কোনও কারণে ভুল বুঝতেই পারে। সেটা মাথায় রেখেই জেলা সভাপতির অনুমতি নিয়ে আমি বেরিয়ে আসি।” 

এ নিয়ে বিজেপির তমলুক সাংগঠনিক সহ-সভাপতি প্রলয় পাল বলছেন, এটা পুরোপুরি তৃণমূলের নিজস্ব বিষয়। যদিও এরপরই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে তিনি আরও বলেন, “নন্দীগ্রামে ২ নম্বর ব্লকে তৃণমূলের কোনও অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। যেটুকু বাকি আছে আগামী নির্বাচনে সবটাই পরিষ্কার হয়ে যাবে।” তবে ৫০ জনের দলবদল নিয়ে তিনি বলছেন, “দু-একজন কর্মী গিয়েছে বলে শুনেছি। তবে কোনও নেতা যায়নি।”    

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী