AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: গাড়ির ধাক্কায় ৭ বছরের ছেলের মৃত্যু, তুলকালাম এগরায়

Egra: অভিযোগ, সেই সময় একটি গাড়ি প্রবল গতিতে ছুটে আসে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রাজদীপকে ধাক্কা মারে। ছিটকে পড়ে যায় সে। এরপরই উত্তেজিত জনতা রাগে ফেটে পড়ে। পথ অবরোধে নামে তারা। ঘটনাস্থলে পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়া শুরু হয় বলে অভিযোগ।

Road Accident: গাড়ির ধাক্কায় ৭ বছরের ছেলের মৃত্যু, তুলকালাম এগরায়
এলাকায় পুলিশের বড় টিম। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 19, 2024 | 6:24 PM
Share

পূর্ব মেদিনীপুর: পথদুর্ঘটনায় সাত বছরের এক ছেলের মৃত্যুকে সামনে রেখে উত্তেজনা ছড়াল এগরার আলংগিরি এলাকায়। ব্যাপক উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে। পুলিশের সঙ্গে বচসায় জড়ান জনতা। পুলিশকে লক্ষ্য করে ইট, কাঁচের বোতল ছোড়া হয় বলেও অভিযোগ। স্থানীয় লোকজনের দাবি, এলাকায় কাদানে গ্যাস ছোড়া হয়।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

রাখি পূর্ণিমা উপলক্ষে মা, বাবার সঙ্গে পূর্ব মেদিনীপুরের এগরা থানার আলংগিরিতে মামার বাড়িতে এসেছিল রাজদীপ ঘোরাই (৭)। সোমবার বিকালেই আসে সে। মা বাবার সঙ্গে রাস্তার ধারে থাকা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছিল।

অভিযোগ, সেই সময় একটি গাড়ি প্রবল গতিতে ছুটে আসে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রাজদীপকে ধাক্কা মারে। ছিটকে পড়ে যায় সে। এরপরই উত্তেজিত জনতা রাগে ফেটে পড়ে। পথ অবরোধে নামে তারা। ঘটনাস্থলে পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়া শুরু হয় বলে অভিযোগ।

এলাকাবাসীর অভিযোগ, পুলিশ গাড়ি ধরে ধরে আটকাচ্ছিল। এরকমই একটি গাড়ি পুলিশকে ফাঁকি দিয়ে পালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছেলেটিকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দা চন্দনকুমার সাহু জানান, “এখানে বোমা, গুলি চলে। পুলিশ তাড়া করেছে, ধাওয়া করেছে আমাদের। পুলিশ এসে আমাদের মারছে। অথচ ওদের জন্য একটা ছেলের প্রাণ গেল।”

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত