AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia: স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেও বেঁচে যান, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

Purulia: খুনের ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ২১ জুলাই। রঘুনাথপুর থানার বাবুগ্রাম শ্মশানের কাছে। সাজাপ্রাপ্ত ব্যক্তি সুধাংশু কুম্ভকার তাঁর স্ত্রী মঞ্জু কুম্ভকারকে ছুরি দিয়ে গলা কেটে খুন করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

Purulia: স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেও বেঁচে যান, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত
স্ত্রীকে খুনে যাবজ্জীবন কারাদণ্ডImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 13, 2024 | 5:09 PM
Share

পুরুলিয়া:  স্ত্রীকে কুপিয়ে খুন করার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের দিলেন বিচারক। রঘুনাথপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রিয়জিৎ চট্টোপাধ্যায় এই রায় দিয়েছেন। সরকারি আইনজীবী অমলেন্দু বন্দ্যোপাধ্যায়  এদিন আদালতের বাইরে গোটা ঘটনাটি উল্লেখ করেন।

খুনের ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ২১ জুলাই। রঘুনাথপুর থানার বাবুগ্রাম শ্মশানের কাছে। সাজাপ্রাপ্ত ব্যক্তি সুধাংশু কুম্ভকার তাঁর স্ত্রী মঞ্জু কুম্ভকারকে ছুরি দিয়ে গলা কেটে খুন করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। রঘুনাথপুর থানা এলাকার ওই দম্পতি ১৯৯৮ সালে চলে গিয়েছিলেন বীরভূমের রামপুরহাটের কালিদাসী আশ্রমে।সেখানেই থাকতেন তাঁরা। ২০২০ সালে লক ডাউনে আশ্রমের অবস্থা খারাপ হয়ে পড়লে পরের বছর ২০২১ সালে ফিরে আসেন রঘুনাথপুর এলাকায়।

কাজের কোন সুযোগ না পেয়ে স্থির করেছিলেন দুজনেই আত্মহত্যা করবেন। কিন্তু স্ত্রীকে মেরে ফেললেও নিজে বেঁচে যান সুধাংশু। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে।রঘুনাথপুর আদালতের তৎকালীন বিচারবিভাগীয় বিচারক (প্রথম শ্রেণি)দেবাশিস বর্মনের কাছে স্ত্রীকে খুন করার বিষয়ে গোপন জবানবন্দিতে দেন। সেখানে ঘটনা স্বীকার করেছিলেন সুধাংশু। ওই বিচারক ও বিচারপক্রিয়াতে সাক্ষ্য দিয়েছেন।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন