AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur Case: ‘সরকারের কিছু দায়িত্ব রয়েছে’, বারুইপুরের নির্যাতিতার পরিবারের জন্য বড় ঘোষণা শুভেন্দুর

CM On Baruipur Case: ইতিমধ্যেই সেই ঘটনায় চারজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে। ঘটনাস্থলে পুনর্নির্মাণ করার সময় এনকাউন্টারে মারা গিয়েছে এক অভিযুক্ত। মৃত ওই ছাত্রীর পরিবারের আবেদন মেনে ইতিমধ্যেই সূর্যপুরে একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেছেন শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই এলাকাকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Baruipur Case: 'সরকারের কিছু দায়িত্ব রয়েছে', বারুইপুরের নির্যাতিতার পরিবারের জন্য বড় ঘোষণা শুভেন্দুর
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 15, 2026 | 2:25 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: সূর্যপুরের নিহত নাবালিকা স্কুল ছাত্রীর বাবাকে সরকারি চাকরি দিয়েছে রাজ্য সরকার।কারা দফতরে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সরকারি আর্থিক সাহায্য দেওয়া হয়েছে ওই পরিবারকে। বারুইপুরের সূর্যপুরে ১১ বছরের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য তোলপাড়। সেই পরিবারের পাশে বার্তা দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার মৃতদেহ উদ্ধার হওয়ার পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বারুইপুর পুলিশ সুপারের দফতরে। সেখানে নিহত ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং প্রশাসনিক নির্দেশও দেন পুলিশের শীর্ষ আধিকারিকদের।

ইতিমধ্যেই সেই ঘটনায় চারজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে। ঘটনাস্থলে পুনর্নির্মাণ করার সময় এনকাউন্টারে মারা গিয়েছে এক অভিযুক্ত। মৃত ওই ছাত্রীর পরিবারের আবেদন মেনে ইতিমধ্যেই সূর্যপুরে একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেছেন শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই এলাকাকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৃত ওই ছাত্রীর স্কুলে একটি তার স্মরণে লাইব্রেরি নির্মাণ করার জন্য আবেদন জানানো হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর তরফে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে মৃতের ওই পরিবারকে এমনটাই দাবি করেছেন মৃতের বাবা। পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “পরিবারকে বলে এসেছি কাস্টডি ট্রায়াল এবং কনভিকশন এক্সিকিউশন মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলও নজির এই কেসে রাখা হবে।সরকারের পক্ষ দিয়ে কিছু দায়িত্ব রয়েছে। সেটা নিয়ে আমি বলব না।কিছু অ্যাসিস্ট্যান্টের বিষয়ে থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল। সরকার পাশে দাঁড়িয়েছে।” সঙ্গে তিনি এও বলেছেন, “কীভাবে পাশে সরকার দাঁড়িয়েছে ফ্যামিলি যখন দরকার হবে তখন বলবে। আমি কিন্তু কিছু বলব না।” এরপরই মৃত ওই ছাত্রীর বাবা বিষয়টি জানান। সঙ্গে এও জানিয়েছেন, মানসিক অবস্থা ভাল নেই, তিনি কিছুটা থিতু হলে কারা দফতরের কাজে যোগ দেবেন।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা