AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC MLA Saokat Molla: ‘যাঁদের মাথায় চুল কম, বুদ্ধিও তাঁদের বেশি’, ‘টাক মাথাদের’ সংবর্ধনা দিয়ে বললেন তৃণমূল বিধায়ক

TMC MLA Saokat Molla: ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বলেন, গোটা ব্লকে হাজার দেড়েক এমন মানুষ রয়েছেন। তাঁদেরও সংবর্ধনা দেওয়ার কথা ভাবছেন তিনি। এমনকি, ধীরে ধীরে নিজের গোটা বিধানসভা কেন্দ্রেই 'টাক মাথাদের' সংবর্ধনা দেওয়ার চেষ্টা করবেন তিনি।

TMC MLA Saokat Molla: 'যাঁদের মাথায় চুল কম, বুদ্ধিও তাঁদের বেশি',  'টাক মাথাদের' সংবর্ধনা দিয়ে বললেন তৃণমূল বিধায়ক
সংবর্ধনা দিচ্ছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা
| Edited By: | Updated on: Oct 16, 2024 | 8:47 PM
Share

ক্যানিং: কারও মাথায় একদম চুল নেই। কারও মাথায় সামান্য চুল রয়েছে। এক জায়গায় জড়ো হয়েছেন তাঁরা। কারণ কী? তাঁদের সংবর্ধনা দেবেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ক্যানিং পূর্ব বিধানসভার দুটি অঞ্চলের ১০০ জনের মতো মানুষকে সংবর্ধনা দিলেন তৃণমূল বিধায়ক। প্রত্যেককে একটি করে গোলাপ ও একটি পাঞ্জাবি দিলেন।

সংবর্ধনা দিয়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, “ক্যানিং পূর্বের দুটি অঞ্চলে প্রচুর টাক মাথার মানুষ রয়েছে। যাঁদের মাথায় চুল কম, তাঁদের বুদ্ধিও বেশি। তাঁদের সংবর্ধনা জানানো হয়েছে।” তিনি আরও বলেন, গোটা ব্লকে হাজার দেড়েক এমন মানুষ রয়েছেন। তাঁদেরও সংবর্ধনা দেওয়ার কথা ভাবছেন তিনি। এমনকি, ধীরে ধীরে নিজের গোটা বিধানসভা কেন্দ্রেই ‘টাক মাথাদের’ সংবর্ধনা দেওয়ার চেষ্টা করবেন তিনি।

এমন সংবর্ধনা দেওয়ার ভাবনা কেন? তৃণমূল বিধায়ক বলেন, “আমরা এটা একটা নতুনত্ব করলাম। এখনও পর্যন্ত কেউ করতে পারেনি। এটা নতুন ভাবনা।” একইসঙ্গে তিনি জানালেন, যাঁরা বুদ্ধিজীবী, জ্ঞানী-গুণী মানুষ এবং বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, তাঁদের সংবর্ধনা দেওয়াই মূল উদ্দেশ্য। তাঁর বক্তব্য,অনেক বড় বড় পদাধিকারী আছেন, তাঁদের মাথায় হয়তো চুল নেই। সেই কারণে এইসব ব্যক্তিদের বেছে নেওয়া হয়েছে।

তৃণমূল বিধায়ক তাঁদের সংবর্ধিত করার পর অনেকে বললেন, বছর দশেক আগে থেকে মাথার চুল কমতে শুরু করেছিল। এখন একদম মাথায় চুল নেই। তাঁদের এলাকায় এমন মানুষের সংখ্যা কয়েকশো বলে জানান তাঁরা।

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?