AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ইলিশের ‘লোভে’ বাংলাদেশ ঢুকতেই আটক ৩১ ভারতীয় মৎস্যজীবী

Bangladesh: জানা গিয়েছে, গত ১১ তারিখ সকালে এফবি বাসন্তী এবং এফবি জয় জগন্নাথ নামক দুটি ট্রলার ৩১ জন মৎস্যজীবীকে নিয়ে নামখানা ঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ, গত ১৪ তারিখ ইলিশ ধরতে ধরতে আচমকা গভীর সমুদ্রে ভারতীয় জল সীমানা পার করে বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়ে ট্রলার দু'টি

Bangladesh: ইলিশের 'লোভে' বাংলাদেশ ঢুকতেই আটক ৩১ ভারতীয় মৎস্যজীবী
আটক ৩১ মৎস্যজীবী Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2024 | 1:14 PM
Share

কাকদ্বীপ: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি নৌ-সেনার হাতে আটক এ রাজ্যের কাকদ্বীপের দু’টি মৎস্যজীবীর ট্রলার। এই দু’টি ট্রলারে একত্রিশ জন মৎস্যজীবী রয়েছেন। এরা প্রত্যেকেই কাকদ্বীপের বাসিন্দা।

জানা গিয়েছে, গত ১১ তারিখ সকালে এফবি বাসন্তী এবং এফবি জয় জগন্নাথ নামক দুটি ট্রলার ৩১ জন মৎস্যজীবীকে নিয়ে নামখানা ঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ, গত ১৪ তারিখ ইলিশ ধরতে ধরতে আচমকা গভীর সমুদ্রে ভারতীয় জল সীমানা পার করে বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়ে ট্রলার দু’টি। এই সময় বাংলাদেশের জল সীমানায় গভীর সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ, তবে ট্রলার দু’টি ভারতীয় উপকূল রক্ষীর নজর এড়িয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানা পার করে বাংলাদেশে ঢুকে পড়েছিল বলে জানিয়েছেন কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠনের কর্তারা।

এরপর বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ গভীর সমুদ্রে ধাওয়া করে ভারতীয় ট্রলার দুটিকে আটক করে বলে জানা গিয়েছে। সেখানে থাকা সকল মৎস্যজীবীদের বাংলাদেশের পটুয়াখালী মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ওই সকল মৎস্যজীবীদের কলাপাড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে। বুধবার সন্ধে নাগাদ ঘটনার খবর পৌঁছনোর পর থেকে উদ্বিগ্ন মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়