AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Dinajpur: ‘…দায়িত্ব নিয়ে বললাম আমি ইস্তফা দেবো’, জন্মাষ্টমীতেই পদত্যাগের হুঁশিয়ারি কৃষ্ণর

North Dinajpur: সিবিআই তদন্ত শুরু হলেও তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় এখনও আন্দোলনে সামিল সাধারণ ছাত্র, শিক্ষক থেকে আম জনতা। সিবিআই-এর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলে সরব হচ্ছেন তৃণমূলের একাধিক রাজ্যস্তরের নেতানেত্রীরা।

North Dinajpur: '...দায়িত্ব নিয়ে বললাম আমি ইস্তফা দেবো', জন্মাষ্টমীতেই পদত্যাগের হুঁশিয়ারি কৃষ্ণর
বিধায়ক কৃষ্ণ কল্যাণীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 26, 2024 | 4:58 PM
Share

উত্তর দিনাজপুর: জন্মাষ্টমীতে পদত্যাগের হুঁশিয়ারি কৃষ্ণর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিবিআই তদন্তে আস্থার ইঙ্গিত দিলেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক। সামাজিক মাধ্যমে পোস্ট করে বিধায়ক কৃষ্ণ কল্যাণী লেখেন,  “আরজিকর কান্ডে দোষিদের শাস্তি না হলে সবার আগে দায়িত্ব নিয়ে বললাম আমি ইস্তফা দেবো।”  তাঁর দাবি, “মুখ্যমন্ত্রীই আগে সিবিআইকে তদন্তভার দিতে চেয়েছিলেন। সেইমত সিবিআই তদন্ত চলছে। আশা করি ন্যায় ব্যবস্থা ভুল পথে যাবে না। দোষীদের শাস্তি হবেই।”

সিবিআই তদন্ত শুরু হলেও তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় এখনও আন্দোলনে সামিল সাধারণ ছাত্র, শিক্ষক থেকে আম জনতা। সিবিআই-এর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলে সরব হচ্ছেন তৃণমূলের একাধিক রাজ্যস্তরের নেতানেত্রীরা। কিন্তু সেক্ষেত্রে নিজের সিবিআইএর তদন্তের প্রতি ভরসা রাখার পোস্ট করলেন কৃষ্ণ কল্যাণী।

যদিও বিধায়কের এই বক্তব্যের পালটা বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের দাবি, “শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী দুজনেই দুর্নীতির কারণে জেলে।  কৃষ্ণ কল্যানী কিছু একটা  বুঝেই মানুষের বিশ্বাস অর্জনের জন্য আগে থেকেই পোস্ট করে নিজের রাস্তা পরিষ্কার করছেন। তাঁকে ধন্যবাদ জানাই।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?