AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2026 Highlights: অবশেষে সোমবার থেকে শুরু হচ্ছে ট্রাইব্যুনালের কাজ

| Edited By: | Updated on: Apr 13, 2026 | 2:52 AM
Share

West Bengal Assembly Elections 2026 News Updates in Bengali: শিলিগুড়ির প্রার্থী শঙ্কর ঘোষ, মাটিগাড়ার প্রার্থী আনন্দ বর্মণ, ফাঁসিদেওয়ার প্রার্থী দুর্গা মুর্মু এবং ডাবগ্রাম শিলিগুড়ির প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের সমর্থনেই শিলিগুড়িতে সভা মোদীর। আপাতত স্থির যা হয়েছে প্রথম দফায় বাংলায় নরেন্দ্র মোদীর ১১টি কর্মসূচি রয়েছে।

West Bengal Election 2026 Highlights: অবশেষে সোমবার থেকে শুরু হচ্ছে ট্রাইব্যুনালের কাজ
Image Credit: TV9 Network

Assembly Election 2026 News Updates in Bengali: এবার উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১২টায় শিলিগুড়ির কাওয়াখালিতে জনসভা করতে চলেছেন তিনি। জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের বিজেপি প্রার্থীদের সমর্থনে এই জনসভা। এদিকে মোদী আসতে বেশ কিছুটা দেরি থাকলেও সকাল থেকেই কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাসের ছবি। ইতিমধ্যেই প্রচুর মানুষ বিজেপির পতাকা হাতে ময়দানে এসে হাজির। সকাল থেকেই মোদী মোদী রব গোটা এলাকায়। উঠছে জয় শ্রীরাম স্লোগান।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Apr 2026 10:00 PM (IST)

    TMC joining: তৃণমূলে যোগ দিলেন নেতাজির পৌত্র চন্দ্র বসু

    • বছর দশেক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। অবশ্য জিততে পারেননি। দশ বছর পর বাংলায় ভোটের মধ্যে এবার তৃণমূলে যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্র কুমার বসু।
    • রবিবার তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও রাজ্যের বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা নিলেন তিনি। আর রাজ্যের শাসকদলে যোগ দিয়েই বিজেপিকে নিশানা করলেন নেতাজির পৌত্র চন্দ্র বসু।
    • আর এদিন তৃণমূলে যোগ দিয়ে নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসু বললেন, “কয়েক বছর আগে বিজেপিতে যোগ দিয়ে আমি ঐতিহাসিক ভুল করেছিলাম। তৃণমূলে যোগ দিয়ে সেই ভুলটা আমি সংশোধন করে নিলাম। কারণ, বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে বিজেপির কোনও মিল নেই।”

    বিস্তারিত পড়ুন: বিজেপি ঘুরে তৃণমূলে নেতাজির পৌত্র চন্দ্র বসু, ঘাসফুল শিবিরে যোগ দিয়েই বললেন…

  • 12 Apr 2026 06:53 PM (IST)

    SIR: শুরু হচ্ছে ট্রাইবুনালের কাজ

    • আগামিকাল সোমবার থেকে শুরু হচ্ছে ট্রাইবুনালের কাজ। যে আবেদন ইতিমধ্যেই জমা হয়েছে অনলাইনে সেগুলি দেখবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা।
    • কাল থেকেই নিষ্পত্তি করার চেষ্টা হবে আশা বিচারপতিদের একাংশের। বিভ্রান্তি থাকলে তখন ডাকা হতে পারে আবেদনকারীদের বলেই সূত্রের খবর।
  • 12 Apr 2026 02:10 PM (IST)

    ‘শিলিগুড়ি করিডর কাটতে চায় ওরা’, তোপ মোদীর

    • শিলিগুড়ি করিডর কাটতে চায় টুকরে টুকরে গ্যাং। উত্তর-পূর্বকে দেশ থেকে আলাদা করার কথা বলে। সেই সব লোকদের সঙ্গে আছে তৃণমূল।
    • ভারতকে যারা ভাঙতে চায়, তৃণমূল তাদের সঙ্গে আছে। বিজেপির জন্য শিলিগুড়ি করিডর সুরক্ষার এক নাম।
    • নরেন্দ্র মোদীর এই অভিযোগ নস্যাৎ করেছে তৃণমূল। শাসক দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার প্রশ্ন তোলেন, “অনন্ত মহারাজ কার সঙ্গে আছেন? বিজেপি তো রাজ্যসভায় প্রার্থীও করেছে।”
  • 12 Apr 2026 11:22 AM (IST)

    অমিত শাহ যেতেই বাঁকুড়ায় মমতা

    আজ বাঁকুড়ার ওন্দায় অমিত শাহর পাল্টা জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমরনাথ শাখার সমর্থনে রামসাগরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারই পাল্টা আজ ওন্দা স্টেডিয়ামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা সাড়ে বারোটা নাগাদ তাঁর এই সভায় উপস্থিত হওয়ার কথা। ওন্দার সভা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার ছাতনাতেও একটি সভা করার কথা। শনিবার এই ছাতনাতেও সভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

  • 12 Apr 2026 10:48 AM (IST)

    Bardhaman: প্রচারে বেরিয়ে এ কী করলেন BJP প্রার্থী!

    ভোটের প্রচারে প্রার্থীদের নানা রকম জনসংযোগমূলক উদ্যোগ নতুন কিছু নয়। কখনো রান্না করা,কখনো ঘুটে তৈরি,আবার কখনো জমির কাজে অংশ নেওয়ার মতো দৃশ্য আগেও দেখা গিয়েছে। এবার সেই ধারাতেই খণ্ডঘোষ বিধানসভায় অভিনব ছবি সামনে এল।

    খণ্ডঘোষের বিজেপি প্রার্থী গৌতম ধাড়া প্রচারে বেরিয়ে সরাসরি রাজমিস্ত্রির কাজে হাত লাগালেন। রবিবার তিনি সগড়াই অঞ্চলের বিভিন্ন বুথে প্রচার করছিলেন। প্রচারের মাঝেই একটি বাড়ি তৈরির কাজ চলতে দেখেন। সঙ্গে-সঙ্গে সেখানে থেমে যান তিনি। কুর্নিশ তুলে নিয়ে নির্মাণকাজে অংশগ্রহণ করেন।

  • 12 Apr 2026 09:50 AM (IST)

    Nandigram: ‘আমি নন্দীগ্রামে রাম পুজো শুরু করেছিলাম’, প্রচারে গিয়ে বললেন তৃণমূলের পবিত্র

    ২০২৬-এর বিধানসভা ভোটের অন্যতম আলোচিত প্রার্থীর নাম পবিত্র কর (Pabitra Kar)। কারণ, নন্দীগ্রাম বিধানসভার এই তৃণমূল প্রার্থী নাকি এক সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের সহযোগী ছিলেন বলেই রাজনীতির অলিগলিতে আলোচনা হয়। এবার সেই পবিত্র কর আক্রমণ শানালেন শুভেন্দুকে।

    গতকাল প্রচারে বেরিয়েছিলেন পবিত্র। তাঁর সমর্থনে পৌঁছে যান তৃণমূল সাংসদ জুন মালিয়া। সেখান থেকেই নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ শানান তিনি। অভিযোগ তোলেন, ধর্মীয় বিদ্বেষের। তিনি বলেন, “উনি কোনও ধর্মকে সম্মান করতে জানেন না। কেবল মাত্র অশান্তির পরিবেশ তৈরি করেন। এর শেষের সমাপ্তির প্রয়োজন আছে।” তাঁর সংযোজন, “উনি নিজেকে অভিভাবক বলেন। তাহলে তো নন্দীগ্রামবাসীর ভাল-মন্দ দেখার দায়িত্ব ওঁর।”

  • 12 Apr 2026 09:27 AM (IST)

    রবিবাসরীয় ভোট প্রচারে জমজমাট ডুয়ার্স

    সকাল থেকেই মাঠে-ময়দানে ধূপগুড়ি সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায়। জনসংযোগের পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরছেন মানুষের সামনে। একই সঙ্গে ক্ষমতায় এলে ভাতা বৃদ্ধি, সামাজিক সুরক্ষা ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা আরও সম্প্রসারণের আশ্বাস দিচ্ছেন তিনি। অন্যদিকে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুরও সকাল থেকেই চা বাগানগুলিতে প্রচারে ব্যস্ত। চা শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে ধরছেন।

  • 12 Apr 2026 09:11 AM (IST)

    বাংলায় কতগুলি কর্মসূচি মোদী-শাহের?

    শিলিগুড়ির প্রার্থী শঙ্কর ঘোষ, মাটিগাড়ার প্রার্থী আনন্দ বর্মণ, ফাঁসিদেওয়ার প্রার্থী দুর্গা মুর্মু এবং ডাবগ্রাম শিলিগুড়ির প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের সমর্থনেই শিলিগুড়িতে সভা মোদীর। আপাতত স্থির যা হয়েছে প্রথম দফায় বাংলায় নরেন্দ্র মোদীর ১১টি কর্মসূচি রয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর কর্মসূচির সংখ্যা সেখানে ৩০টি। আসছেন যোগী আদিত্যনাথও। তাঁরও রয়েছে ১১টি কর্মসূচি।

Published On - Apr 12,2026 9:11 AM

Follow Us
দলে দলে ফিরে গেল ওরা, কমতে পারে ভোট
দলে দলে ফিরে গেল ওরা, কমতে পারে ভোট
ফলতায় পুনর্নিবাচন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন
ফলতায় পুনর্নিবাচন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন
গণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
গণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের