AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Live News: নিট প্রশ্নফাঁস নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা, বৈঠকে বসছে কেন্দ্র-সিজেপি

| Updated on: Jul 24, 2026 | 10:24 AM
Share

Breaking News Live Update in Bengali: নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে উত্তাল দিল্লি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। এদিকে, আজ কেন্দ্রের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করার কথা রয়েছে CJP প্রতিনিধিদের। অন্যদিকে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নিট প্রশ্নফাঁস নিয়ে আজ ক্যাবিনেটে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

West Bengal Live News: নিট প্রশ্নফাঁস নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা, বৈঠকে বসছে কেন্দ্র-সিজেপি
প্রধানমন্ত্রীImage Credit: PTI

LIVE NEWS & UPDATES

  • 24 Jul 2026 10:24 AM (IST)

    Sonam Wangchuk: সরকারের সিদ্ধান্তে কৃতজ্ঞ, জানালেন সোনম

    সরকারের সিদ্ধান্তে কৃতজ্ঞ। অনশন ভাঙার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জ্ঞাপন সোনম ওয়াচংচুকের। কী বললেন তিনি?

    • ওয়াংচুক ভিডিয়োবার্তায় জানিয়েছেন, সরকার লিখিত আশ্বাস দিয়েছে, দেশে পরীক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে সংসদে আলোচনা করবে করা হবে।
    • পাশাপাশি কেন্দ্র জানিয়েছে, নিট-এর প্রশ্নপত্র ফাঁসের পর যে পড়ুয়ারা আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ভাবনা-চিন্তা করছে কেন্দ্র।
    • একইসঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না সরকারের তরফে।
  • 24 Jul 2026 09:15 AM (IST)

    CJP Protest in Kolkata: কলকাতায় মিছিল করতে চায় CJP

    • আজ কলকাতায় মিছিল করতে চায় ককরোচ জনতা পার্টি
    • কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করতে চেয়ে চিঠি
    • তবে, লালবাজার এখনও পর্যন্ত এই মিছিলের অনুমতি দেয়নি
  • 24 Jul 2026 09:05 AM (IST)

    Neet Paper Leak Issue: শিক্ষা সচিব পদ থেকে সরানো হল বিনীত যোশীকে

    নিট প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। শিক্ষা সচিব পদ থেকে সরানো হল বিনীত যোশীকে। তাঁর জায়গায় নয়া শিক্ষা সচিব (Education Secretary) হলেন নরেশ গাঙ্গোয়ার। বৃহস্পতিবার গভীর রাতে এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রের তরফে।

    পড়ুন বিস্তারিত: গভীর রাতে বড় পদক্ষেপ কেন্দ্রের, শিক্ষা মন্ত্রক থেকে সরানো হল সচিব বিনীত যোশীকে

  • 24 Jul 2026 09:04 AM (IST)

    Sonam Wangchuk: অবশেষে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    একটানা ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-এর উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে অনশন ভাঙেন তিনি। উপস্থিত ছিলেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি। ছবিতে দেখা যায়, অনশন প্রত্যাহারের সময় ওয়াংচুকের দিকে জলের গ্লাস বাড়িয়ে দিচ্ছেন জেপি নাড্ডা, তাঁকে উঠে বসতে সাহায্য করছেন জিতেন্দ্র সিং।

    পড়ুন বিস্তারিত: ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, দ্রুত সুস্থতা কামনা মোদীর 

  • 24 Jul 2026 09:01 AM (IST)

    CJP Protest: আজ কেন্দ্রের সঙ্গে বৈঠকে সিজেপি

    • আজ কেন্দ্রের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠকে বসতে চলেছে সিজেপি
    • দুপুর সাড়ে বারোটায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডার সঙ্গে বৈঠকে বসবে সিজেপি।
    • প্রতিবাদকারীদের নিরপেক্ষ জায়গায় বৈঠক করার দাবি মানল সরকার।
    • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর বাসভবন বা অফিসে বৈঠক হবে না বলে আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল সিজেপি।

নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে উত্তাল দিল্লি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। এদিকে, আজ কেন্দ্রের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করার কথা রয়েছে CJP প্রতিনিধিদের। অন্যদিকে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নিট প্রশ্নফাঁস নিয়ে আজ ক্যাবিনেটে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দিল্লিতে প্রতিবাদের আঁচ কলকাতাতেও। প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বামেরা। এদিকে, কলকাতায় মিছিল করার কথা রয়েছে ককরোচ জনতা পার্টির। যদিও সেই মিছিলের অনুমতি দেয়নি লালবাজার। কেন্দ্রের প্রতিশ্রুতির পর ইতিমধ্যেই অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। দিল্লির প্রতিবাদ, ককরোচদের সঙ্গে কেন্দ্রের বৈঠক, মন্ত্রিসভার বৈঠক নিয়ে কী সিদ্ধান্ত সামনে আসে, দিনভর সেদিকেই নজর থাকবে। রাজ্যেও রয়েছে ঘটনার ঘনঘটা। সব আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে।

Published On - Jul 24,2026 8:53 AM

Follow Us