West Bengal Lok Sabha Election 2024 Live: আবার দিলীপের কনভয়ে হামলা, রক্ত ঝরল ২ নিরাপত্তারক্ষীর

West Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live News and Updates in Bengali: শেষ তিন দফা ভোটে বিক্ষিপ্ত উত্তেজনার ছবি দেখা গিয়েছিল রাজ্যে। এখন চতুর্থ দফার ভোটে ছবিটা কেমন দাঁড়ায় এখন সেটাই দেখার। এদিকে এদিন থেকেই আবার রাজ্যে বৃষ্টি কমে রোদের দেখা মিলেছে। ধীরে ধীরে পারাদের গ্রাফও ঊর্ধ্বমুখী হবে বলছে হাওয়া অফিস। সেখানে ভোটের পারদ কতটা চড়ে সেদিকে নজর রাজনৈতিক মহলের।

West Bengal Lok Sabha Election 2024 Live: আবার দিলীপের কনভয়ে হামলা, রক্ত ঝরল ২ নিরাপত্তারক্ষীর
আবার হামলার মুখে দিলীপ ঘোষImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 13, 2024 | 6:28 PM

কলকাতা: বহরমপুর থেকে কৃষ্ণনগর, রানাঘাট থেকে পূর্ব বর্ধমান, বর্ধমান দুর্গাপুর থেকে আসানসোল, বোলপুর থেকে বীরভূম, কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দটা ক্রমেই জোরালো হচ্ছিল গত কয়েকদিন ধরে। অবশেষে চতুর্থ দফা। শনিবার থেকেেই তৎপরতা তুঙ্গে ছিল নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই আট আসনে স্পর্শকাতর বুথ গুলিকেও চিহ্নত করে ফেলেছে কমিশন। সকাল থেকেই সব বুথই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। শেষ তিন দফা ভোটে বিক্ষিপ্ত উত্তেজনার ছবি দেখা গিয়েছিল রাজ্যে। এখন চতুর্থ দফার ভোটে ছবিটা কেমন দাঁড়ায় এখন সেটাই দেখার। এদিকে এদিন থেকেই আবার রাজ্যে বৃষ্টি কমে রোদের দেখা মিলেছে। ধীরে ধীরে পারাদের গ্রাফও ঊর্ধ্বমুখী হবে বলছে হাওয়া অফিস। সেখানে ভোটের পারদ কতটা চড়ে সেদিকে নজর রাজনৈতিক মহলের। 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 13 May 2024 05:09 PM (IST)

    Burdwan-Durgapur Loksabha: ফের আক্রান্ত দিলীপের কনভয়

    সোমবার সকালে প্রথমে বর্ধমানের তুল্লা বাজারে দিলীপ ঘোষ পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। রপর ফের বর্ধমান উত্তরের ২০৪ নম্বর বুথের কাছে হামলার অভিযোগ ওঠে। ইটের আঘাতে মাথা ফাটে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীর। সবিস্তারে পড়ুন: গলগল করে রক্ত দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীর মাথা ফেটে, আবারও ‘আক্রান্ত’

  • 13 May 2024 04:37 PM (IST)

    বহরমপুরে ছাপ্পা ভোটের অভিযোগ

    ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের বহরমপুর বিধানসভার গুরুদাসপুর অঞ্চলের ২৬৪ নম্বর বুথে।

  • 13 May 2024 03:43 PM (IST)

    ‘আরে আমি অটোর ড্রাইভার, এই দেখুন চাবি…’, বুথের ভিতর থেকেই ছুটে বেরিয়ে গেল লোকটা

  • 13 May 2024 03:42 PM (IST)

    ৩০০ গ্রামবাসী ভোট দিতেই পারলেন না

    নাকাশিপাড়া থানা এলাকায় প্রায় ৩০০ জন গ্রামবাসী ভোট দিতে পারেননি। অভিযোগ উঠছে,  তৃণমূলের গুন্ডারা তাঁদের আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়েছে।

  • 13 May 2024 03:40 PM (IST)

    কৃষ্ণনগরে BJP কর্মীদের উপর হামলার অভিযোগ TMC-র বিরুদ্ধে

    কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্টের রামজীবনপুর ২০৬ ও ২০৭ নম্বর বুথে উত্তেজনা। তৃণমূল বিজেপির সংঘর্ষে গুরুতর আহত বেশ কয়েকজন। অভিযোগ, ভোট দিতে আসার সময় বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। বাঁশ ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ করে তাঁদের বিরুদ্ধে। যদিও এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি তৃণমূলের।

  • 13 May 2024 03:37 PM (IST)

    থানায় হাজির ‘রানি মা’, দিলেন ধরনায় বসার হুঁশিয়ারি

    সুখেন দাস নামে এক বিজেপি কর্মী আহত হন এদিন। তাঁর সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন বিজেপি প্রার্থী, জানতে চান, কারা মেরেছে। সুখেন ও তাঁর সঙ্গীদের দাবি, হারা ঘোষ নামে এক তৃণমূল কর্মী মারধর করেছে।

    বিস্তারিত পড়ুন: বাঁশ দিয়ে সপাটে মার, সোজা থানায় হাজির ‘রানি মা’, দিলেন ধরনায় বসার হুঁশিয়ারি

  • 13 May 2024 03:33 PM (IST)

    পুলিশের সঙ্গে বচসা অধীরের

    অধীরের গাড়ির আগে-পিছনে একাধিক গাড়ি দেখা গিয়েছে। কেন এতগুলো গাড়ি, তা নিয়েই প্রশ্ন তোলে পুলিশ। এতে ক্ষুব্ধ হন অধীর চৌধুরী। গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে চলে কথা কাটাকাটি।

    বিস্তারিত পড়ুন: পুলিশের সঙ্গে বচসা অধীরের, ‘অতগুলো গাড়ি কেন?’ বোঝালেন অধীর

  • 13 May 2024 02:22 PM (IST)

    মাথায় ওড়না জড়িয়ে এসেছিল ভোট দিতে, নাবালিকার বড় খেলা ফাঁস হয়ে গেল

    এই মেয়েটিকেই আটক করল জওয়ানরা

    দীর্ঘ প্রায় এক ঘণ্টা বন্ধ বোলপুর লোকসভার লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ের ভোট। গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। পরে যাঁরা ভোট দিতে এসেছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই জানা গেল আসল কারণ। এক নাবালিকা এসেছিল ভোট দিতে। তবে ভোট দেওয়ার আগেই ধরা পড়ে যায় সে।

  • 13 May 2024 01:46 PM (IST)

    দিলীপকে ঘিরে উত্তেজনা

    আভাসটা দিলীপ ঘোষ বুথে পৌঁছানোর ঘণ্টা দেড়েক আগেই মিলেছিল। TV9 বাংলার ক্যামেরার সামনেই তৃণমূল নেতৃত্ব বলেছিলেন, ‘দিলীপ ঘোষ এলেই বুঝিয়ে দেব তৃণমূল কী করতে পারে…’। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পৌঁছতেই, তা কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের তুল্লা বাজার এলাকায়। এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এই খবর নিয়ে এলাকায় আগেই উত্তেজনা ছিল। দিলীপ ঘোষ বুথে পৌঁছাতেই তৃণমূল কর্মীরা তাঁর গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। শুয়ে পড়েন আহত তৃণমূল কর্মী। তাঁর মুখ থেকে রক্ত বেরোতেও দেখা যায়। পাল্টা দিলীপ ঘোষ অভিযোগ করতে থাকেন, বিজেপি-র এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়া হয়েছিল। সে খবর পেতেই তিনি বুথে এসেছিলেন। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। চলতে থাকে ইটবৃষ্টি। আধলা ইট মেরে ভেঙে দেওয়া হয় TV9 বাংলার গাড়ি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিলীপ ঘোষের উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। এরপর দিলীপের নিরাপত্তারক্ষীরা লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান। অভিযোগ, সেই লাঠির আঘাতে এক তৃণমূল কর্মীর নাক ফেটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। দিলীপ ঘোষের গাড়ি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন বিজেপি কর্মীরা।

    দিলীপকে ঘিরে উত্তেজনা

  • 13 May 2024 01:15 PM (IST)

    ভেঙেচুরে একাকার টিভি৯ বাংলার গাড়ির কাচ

    দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ। তুমুল ইট বৃষ্টি। আক্রান্ত টিভি ৯ বাংলা। ভাঙল টিভি ৯ বাংলার গাড়ির কাচ। দিলীপ ঘোষ যদিও জানিয়েছেন, “ওরা নিজেরাই মারামারি করেছে। সবটা নাটক।”

  • 13 May 2024 12:46 PM (IST)

    ‘ছুটে এসে দেখি মামার পেট থেকে ভুঁড়ি বেরিয়ে গিয়েছে’, ভোটের সকালে কেতুগ্রাম যেন আতঙ্কপুরী

  • 13 May 2024 12:43 PM (IST)

    ‘অনুব্রত বাড়ি আছো?’, ভোটের সকালে শুনশান ‘কেষ্ট ভবনে’ কাদের যেন ‘ডাকাডাকি’

  • 13 May 2024 12:26 PM (IST)

    ইউসুফের সঙ্গে সেলফি তুলতে গিয়েই বিপত্তি!

    বহরমপুরে বুথের ভিতর মোবাইল নিয়ে বসেছিলেন বুথ এজেন্ট। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট। মোবাইল যে সঙ্গে রয়েছে, প্রথম পাঁচ ঘণ্টা তা লুকিয়েই রাখতে পেরেছিলেন এজেন্টরা। ততক্ষণে বিষয়টি নজরেই পড়েনি কারোর। বুথের বাইরেই ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ছিলেন প্রিসাইডিং অফিসার-সকলেই। ভোট চলছে একদিকে, আর তখন ভোট কেমন চলছে, তা দেখতে বুথে ঢুকেছিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ইউসুফকে দেখা মাত্রই উচ্ছ্বসিত হয়ে পড়েন এজেন্টরা। তখন প্রত্যেকেই পকেট থেকে বেরিয়ে পড়ে মোবাইল। ইউসুফের সঙ্গে তুলতে শুরু করেন সেলফি। আর তখনই প্রকাশ্যে চলে আসে সবটা। রেজিনগর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ২৪৬ নম্বর বুথের ঘটনা।

    ইউসুফ পাঠানের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি

  • 13 May 2024 11:51 AM (IST)

    বিস্ফোরক অভিযোগ অসীম সরকারের

    কাটোয়ার একাধিক বুথে তৃণমূল কর্মী সমর্থকরা নিজেদের এজেন্ট পরিচয় দিয়ে শর্মিলা সরকারের নাম লেখা নেমপ্লেট ছাপিয়ে বুকে ব্যাচ হিসেবে ব্যবহার করে ভোটকেন্দ্র এবং ভোট কেন্দ্রের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থী অসীম সরকারের।

  • 13 May 2024 11:32 AM (IST)

    মন্তেশ্বরে বিজেপি কর্মীকে রক্তাক্ত করার অভিযোগ

    মন্তেশ্বরে বিজেপি কর্মীকে রক্তাক্ত করার অভিযোগ। বিজেপির ভোটারদের ভোট দিতে বাধা। বুথের রাস্তায় লাঠিসোঁটা হাতে তৃণমূলের জমায়েত, দাবি বিজেপির। ভোট দিতে গেলে শ্রীমন্ত বাগের মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ।

  • 13 May 2024 11:32 AM (IST)

    ভরতপুরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের বিরুদ্ধে ক্ষোভ গ্রামের বাসিন্দাদের

    হরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর বিধানসভার কুলুরু গ্রামে ১৫৫ নন্বর বুথ লাগোয়া চত্বরে উত্তেজনা। অবৈধ জমায়েত সরানোর জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ করে বলে খবর। তাতে ক্ষেপে যায় জনতা। বিক্ষোভ দেখাতে শুরু করে।

  • 13 May 2024 10:21 AM (IST)

    ভোটের গড়ে এগিয়ে বোলপুর

    সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোটের হার ১৫.২৪ শতাংশ। বহরমপুরে ভোটের হার ১৬.৯৭ শতাংশ। কৃষ্ণনগরে ভোটের হার ১৫.৬৭ শতাংশ। রানাঘাটে ভোটের হার ১৫.৩১ শতাংশ। বর্ধমানে পূর্বে ভোটের হার ১৫.৮৮ শতাংশ। বর্ধমান দুর্গাপুরে ভোটের হার ১৪.০৮ শতাংশ। আসানসোলে ভোটের হার ১৩.০৩ শতাংশ। বোলপুরে ভোটের হার ১৬.৪৬ শতাংশ। বীরভূমে ভোটের হার ১৪.৫৫ শতাংশ।

  • 13 May 2024 10:19 AM (IST)

    শতাব্দীর সামনে ক্ষোভ উগরালেন বৃদ্ধা

    য়স প্রায় আশির কোঠায়। পরনে সাদা থান! মাথায় ঘোমটা টানা। দুঃসাহসী সেই বৃদ্ধা। ভোটের দিন, তপ্ত বীরভূম। আনাচ কানাচ থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। বীরভূমের প্রার্থী শতাব্দী তখন গাড়িতে ভোট পরিদর্শনে বেরিয়েছেন। সঙ্গে রয়েছেন অনুগামী-নিরাপত্তারক্ষীরাও। আচমকাই ওই মহিলা এক্কেবারে শতাব্দী রায়ের গাড়ির সামনে চলে আসেন।

    বিস্তারিত পড়ুন: ভোটের দিন চরম ব্যস্ততা, দিনের শুরুতে এই বৃদ্ধাই রুদ্ধ করলেন শতাব্দীর গতি! স্থবির হয়ে গেলেন তারকা, কে এই বৃদ্ধা?

  • 13 May 2024 10:17 AM (IST)

    মহুয়া ছুটলেন গাড়ি নিয়ে

    বারের লোকসভা নির্বাচনের তারকা প্রার্থী। সকাল থেকেই তাঁর বাড়ির সামনে ছিল সাংবাদিকদের ভিড়। তিনি বেরোবেন, কিছু বলবেন, সেটাই প্রত্যাশা ছিল। সকাল সাড়ে সাতটা নাগাদ মহুয়া মৈত্র বাড়ি থেকে বেরোলেন। কোনও কথা বলতে রাজি হলেন না তিনি। বাড়ি থেকে বেরিয়ে সটান উঠে গেলেন গাড়িতে। ঝড়ের গতিতে ছোটালেন গাড়ি। মহুয়াকে প্রশ্ন করতেই, কেবল বললেন, ‘নো… নো…’। তাঁকে ‘ট্র্যাক’ করাই রীতিমতো সমস্যার হয়ে দাঁড়াল।

    বিস্তারিত পড়ুন: ভোট চলছিল, আচমকাই বাড়ি থেকে বেরিয়ে ঝড়ের গতিতে গাড়ি ছোটালেন মহুয়া, মুখে কেবল ‘নো…নো…’

  • 13 May 2024 09:22 AM (IST)

    মাথা ফাটল সিপিএম কর্মীর

    চাপরা থানার হাতিশালা গ্রাম পঞ্চায়েতের ভোট দিতে গেলে ভোটারদের বাধা শাসকদলের বিরুদ্ধে। এক সিপিএম কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।

  • 13 May 2024 09:22 AM (IST)

    কেতুগ্রাম তৃণমূল কর্মী খুনের ঘটনায় আটক দুই

    কেতুগ্রাম তৃণমূল কর্মী খুনের ঘটনায় আটক দুই। ভুলন শেখ এবং শামসুর শেখকে আটক করা হয়েছএ বলে পুলিশ সূত্রে খবর। ভূলন শেখ কেঁতুগ্রাম থানার সিভিক ভলেন্টিয়ার বলে জানা যাচ্ছে।

  • 13 May 2024 08:16 AM (IST)

    অ্যাকশনে শতাব্দী

  • 13 May 2024 08:07 AM (IST)

    ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নানুর বিধানসভার আট গ্রাম প্রাইমারি বিদ্যালয় ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

  • 13 May 2024 08:01 AM (IST)

    অস্ত্র নিয়ে বুথ চত্বরে ঘুরছেন তৃণমূল কর্মীরা, বিস্ফোরক অভিযোগ বিজেপির

    বোলপুর লোকসভায়, নানুর বিধানসভা এলাকায় পেঙ্গা প্রাইমারি স্কুলে গণ্ডগোল। অভিযোগ, ছাপ্পা ভোট, ভোটারদের মারধর, বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া, অস্ত্র নিয়ে বুথ চত্বরে ঘুরছেন তৃণমূল কর্মীরা।

  • 13 May 2024 07:54 AM (IST)

    ইউসুফ পাঠানকে কটাক্ষ অধীরের। বলেন, “আমার লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে না , প্রার্থীদের বিরুদ্ধেও নয়। আমার লড়াই মোদী মমতার সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। ইউসুফকে বেকার দাঁড় করিয়েছে।”

     

    অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে।

  • 13 May 2024 07:53 AM (IST)

    দিকে দিকে ইভিএম খারাপ, লাইনে বাড়ছে অপেক্ষা

  • 13 May 2024 07:49 AM (IST)

    খারাপ ইভিএম, থমকে গেল ভোট

    ইভিএম খারাপ হয়ে যাওয়ায় থমকে গেল ভোট প্রক্রিয়া। বহরমপুর লোকসভার ছাতিনাকান্দি আদিদাপাড়া জিএসএফপি বিদ্যালয়ের ১৯২ নম্বর বুথে ভোট দান প্রক্রিয়ার শুরুতেই ইভিএম খারাপ হয়ে যায় বলে খবর।

  • 13 May 2024 07:48 AM (IST)

    কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ

    বহরমপুর লোকসভার বড়ঞা বিধানসভার সাহাপুকুর বুথে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

  • 13 May 2024 07:48 AM (IST)

    ভোট দিলেন মুকুটমণি

    ভোট দিলেন রানাঘাট লোকসভার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তিনি ভীত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে।

  • 13 May 2024 07:17 AM (IST)

    সকাল থেকেই লম্বা লাইন

  • 13 May 2024 07:14 AM (IST)

    ভোটারদের ভয় দেখানোর অভিযোগ নদিয়ায়

    নদিয়ায় নারায়নপুর প্রাথমিক বিদ্যালয় ১৬-১৭ নম্বর বুথে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। এলাকায় উত্তেজনা। থানারপাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

  • 13 May 2024 07:13 AM (IST)

    উত্তেজনা বহরমপুরে

    বহরমপুর লোকসভার অন্তর্গত বেলডাঙার মির্জাপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ৮৫,৮৬ নং বুথে কংগ্রেসের বুথ এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। উত্তেজনা এলাকায়।

  • 13 May 2024 06:50 AM (IST)

    বুথ সাজানোকে কেন্দ্র করে রানিগঞ্জে অশান্তি, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

    রাতে বুথ সাজানোকে কেন্দ্র করে রানিগঞ্জে অশান্তি। আসানসোল দক্ষিণের বিধানসভার অন্তর্গত রানিগঞ্জের নতুন এগারায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধররের অভিযোগ। রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূল নেতা এগারার পঞ্চায়েত সদস্য বিবেক মণ্ডলের নামে।

  • 13 May 2024 06:47 AM (IST)

    বোলপুরে বিজেপির এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ

    পূর্ব বর্ধমানের ছবি বোলপুরেও। বিজেপির এজেন্টকে সরে যেতে হুমকি। সীতাপুর জুনিয়র বেসিক স্কুলের ঘটনা। ইতিমধ্যেই কমিশনে অভিযোগ জানিয়েছে পদ্ম শিবির।

  • 13 May 2024 06:46 AM (IST)

    বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ

    পূর্ব বর্ধমানে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। কমিশনে নালিশ বিজেপির। সকাল ৬.১০ মিনিটে অভিযোগ জানানো হয়।

  • 13 May 2024 06:44 AM (IST)

    বোলপুরে ভোটারদের বুথে না যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ

    সকাল থেকেই তপ্ত বোলপুর লোকসভা। ভোটারদের বুথে না যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ। ইলামবাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে খবর।

  • 13 May 2024 06:43 AM (IST)

    তৎপর কেন্দ্রীয় বাহিনী

  • 13 May 2024 06:41 AM (IST)

    ‘লুঠ’ ঠেকানোই বড় চ্যালেঞ্জ

    নদিয়ায় আনুলিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় এবং  আনুলিয়া হাই স্কুলে এই দুটি স্কুল মিলে মোট পাঁচটি ভোট কেন্দ্র আছে। গত পঞ্চায়েত নির্বাচনে এই পাঁচটি ভোট কেন্দ্রেই ভোট লুঠের অভিযোগ উঠেছিল। আজ লোকসভা নির্বাচনে এই ভোট কেন্দ্র গুলিতে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে।

  • 13 May 2024 06:41 AM (IST)

    সকাল থেকেই লম্বা লাইন

    সকাল থেকে দিকে দিকে ভোটারদের লম্বা লাইন। বর্ধমানের কাঞ্চন নগর ডি এন দাস হাইস্কুলের গেটের সামনে ভোটারদের লাইন দেওয়া শুরু হয়েছে। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও লাইন পড়েছে।

  • 13 May 2024 06:40 AM (IST)

    ব্যান্ড বাজিয়ে চলল বরণ

    ভোট কর্মীদের ব্যান্ড বাজিয়ে বরণ করে নেওয়া হল পূর্বস্থলী ১ নম্বর ব্লকের মিনাপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে। এমনি অভিনব চিত্র দেখা গেল চতুর্থ দফার ভোটের প্রাক্কালে। ব্যান্ড বাজিয়ে ভোট কর্মীদের বরণ করে নিলেন পূর্বস্থলী ১ ব্লকের মিনাপুর নিম্ন বুনিয়াদি স্কুলের পড়ুয়ারা সহ গ্রামবাসীরা।

Follow Us