AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big Breaking: অন্তর্বর্তী সরকারের মেয়াদ হাতে গোনা ক’দিন, বাংলাদেশে নির্বাচনের ঘোষণা করে দিলেন ইউনূস

Muhammad Yunus: আর বেশিদিন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবে না বাংলাদেশ। বাংলাদেশের নির্বাচনের ঘোষণা করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস।

Big Breaking: অন্তর্বর্তী সরকারের মেয়াদ হাতে গোনা ক'দিন, বাংলাদেশে নির্বাচনের ঘোষণা করে দিলেন ইউনূস
মহম্মদ ইউনূসImage Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 16, 2024 | 12:25 PM
Share

ঢাকা: জল্পনার অবসান। বাংলাদেশের নির্বাচনের (Bangladesh Election) ঘোষণা করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। ঘোষণা করলেন, আগামী ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতে নির্বাচন হবে বাংলাদেশে।

হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে এটাই প্রথম বিজয় দিবস উদযাপন। সেখানেই এই বড় ঘোষণা করলেন মহম্মদ ইউনূস। এ দিন তিনি জানান, ২০২৫ সালের শেষভাগ বা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচনের আয়োজন করা যেতে পারে।

এ দিন বিজয় দিবসের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বলেন, “আমরা সকল প্রধান সংস্কারগুলি করে নির্বাচন আয়োজন করার আবেদন জানিয়ে এসেছি। তবে  রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদের যদি, আবারও বলছি ‘যদি’, অল্প কিছু সংস্কার করে, ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করে নির্বাচন সম্পন্ন করতে হয়, তবে ২০২৫ সালের শেষে নির্বাচনের ব্যবস্থা করা হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচনপ্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। বলা যেতে পারে, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।”

প্রসঙ্গত, ৫ অগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয় মহম্মদ ইউনূসের নেতৃত্বে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি সহ রাজনৈতিক দলগুলি সমর্থন জানালেও, কয়েক মাস পেরতেই ইউনূস সরকারের উপরে নির্বাচনের আয়োজন করার জন্য চাপ তৈরি করছিল সকলে।

আজকের ইউনূসের ঘোষণা থেকেও কার্যত স্পষ্ট বোঝা গেল, চাপের মুখে পড়েই নির্বাচনের নির্ঘণ্ট স্থির করতে বাধ্য হয়েছেন নোবেলজয়ী। এবার নির্বাচন কোন পথে এগোয়, তা-ই দেখার।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!