Bangla NewsWorld In Depth: How Donald Trump's win in US President election 2024 could impact India
In Depth: সাদা বাড়িতে ‘মোদীর বন্ধু’, খুলে গেল ভারতের বিশ্বগুরু হওয়ার নয়া রাস্তা
Impact on India of Donald Trump's win: বড় সমর্থন নিয়ে হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যত, ট্রাম্প ২.০ প্রশাসনে একটি নতুন দিক নিতে পারে। বাণিজ্য থেকে অভিবাসন, সামরিক সহযোগিতা থেকে কূটনীতি - বিভিন্ন দিক জুড়ে ভারতের জন্য যেমন রয়েছে বড় সুযোগ, তেমনই রয়েছে চ্যালেঞ্জও।
দুই নেতার ব্যক্তিগত সুসম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককেImage Credit source: PTI
সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে ব্যবধান। গণনা শেষ না হলেও, মার্কিন নির্বাচনের ফলাফল একেবারে পরিষ্কার। বড় সমর্থন নিয়ে হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যত, ট্রাম্প ২.০ প্রশাসনে একটি নতুন দিক নিতে পারে। বাণিজ্য থেকে অভিবাসন, সামরিক সহযোগিতা থেকে কূটনীতি – বিভিন্ন দিক জুড়ে ভারতের জন্য যেমন রয়েছে বড় সুযোগ, তেমনই রয়েছে চ্যালেঞ্জও। বাণিজ্য ক্ষেত্রে ভারতের উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার সমস্যায় পড়তে পারেন মার্কিন আইটি সংস্থাগুলিতে কর্মরত ভারতীয় কর্মীরা। এরকম বেশ কিছু বদল ঘটতে পারে আগামী কয়েক মাসে। ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসায় ভারতের ক্ষতি না লাভ? আসুন দেখে নেওয়া যাক –
ইয়ে দোস্তি…
...