AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oil Price: উৎসবের মরসুমে লুচি-পরোটা খাওয়াও দায়, দাম বাড়ল অনেকটাই

Oil Price: গত ১৪ সেপ্টেম্বর থেকে, অশোধিত পাম, সয়াবিন এবং সূর্যমুখী তেলের আমদানি শুল্ক ৫.৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৭.৫ শতাংশ। পরিশোধিত ভোজ্য তেলের ক্ষেত্রে শুল্ক ১৩.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৫.৭ শতাংশ।

Oil Price: উৎসবের মরসুমে লুচি-পরোটা খাওয়াও দায়, দাম বাড়ল অনেকটাই
রান্নার তেলের দাম বৃদ্ধি
| Updated on: Oct 26, 2024 | 11:05 PM
Share

নয়া দিল্লি: চলতি উৎসবের মরসুমেই বাড়ল ভোজ্য তেলের দাম। উৎসবের মরসুম শুরু হয়েছে অক্টোবর মাসের শুরু থেকেই। দুর্গাপূজা থেকে শুরু হয়েছে এই উৎসব। আর এই এক মাসের মধ্যেই পাম তেলের দাম ৩৭ শতাংশ বেড়েছে। পরোক্ষভাবে এই মূল্যবৃদ্ধি প্রভাব ফেলবে রেস্তোরাঁ, হোটেলের খাবারের দামে বা মিষ্টি দামেও। এই এক মাসে সরষের তেলের দামও বেড়েছে ২৯ শতাংশ।

সবজি ও খাদ্যদ্রব্যের দাম বাড়ার কারণে সেপ্টেম্বরে খুচরো দাম বেড়ে ৯ মাসে সর্বোচ্চ হয়। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সুদের হার কমানোর সম্ভাবনা কমেছে। গত মাসে সরকার অপরিশোধিত সয়াবিন, পাম ও সূর্যমুখী তেলের আমদানি শুল্ক বাড়িয়েছে, যার কারণে দাম বেড়েছে।

গত ১৪ সেপ্টেম্বর থেকে, অশোধিত পাম, সয়াবিন এবং সূর্যমুখী তেলের আমদানি শুল্ক ৫.৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৭.৫ শতাংশ। পরিশোধিত ভোজ্য তেলের ক্ষেত্রে শুল্ক ১৩.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৫.৭ শতাংশ।

বিশ্বব্যাপী অপরিশোধিত পাম, সয়াবিন এবং সূর্যমুখী তেলের দাম গত মাসে যথাক্রমে প্রায় ১০.৬ শতাংশ, ১৬.৮ শতাংশ এবং ১২.৩ শতাংশ বেড়েছে। আমদানি শুল্ক কমানোর সম্ভাবনা আপাতত নেই। তাই আগামী কয়েক মাসেও গ্রাহকদের বেশি দামে তেল কিনতে হতে পারে।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত