AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় আপডেট, বোনাসে কুলোবে নতুন গহনার শখ?

Gold-Silver Rate: শেষ মুহূর্তে চুটিয়ে কেনাকাটা চলছে পুজোর। আর শুধু তো নতুন জামা-জুতো কিনলেই হবে না, চাই মানানসই গহনাও। অনেকেই পুজোর বোনাস দিয়ে সোনার গহনা কেনার পরিকল্পনা করে রেখেছেন। তবে অনেকেরই মন খারাপ সোনার দাম দেখে।

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় আপডেট, বোনাসে কুলোবে নতুন গহনার শখ?
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Sep 26, 2024 | 8:37 AM
Share

কলকাতা: আর ক’দিন বাদেই দুর্গাপুজো। বাঙালির সবথেকে বড় উৎসব। চুটিয়ে কেনাকাটা চলছে শেষ মুহূর্তের। আর শুধু তো নতুন জামা-জুতো কিনলেই হবে না, চাই মানানসই গহনাও। অনেকেই পুজোর বোনাস দিয়ে সোনার গহনা কেনার পরিকল্পনা করে রেখেছেন। তবে অনেকেরই মন খারাপ সোনার দাম দেখে। প্রতিদিনই অল্প অল্প করে বাড়ছে সোনার দাম। আজ, বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না। বাড়ল সোনার দাম। পাশাপাশি রুপোর দামও বেড়েছে। আপনার যদি গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দর কত রয়েছে, জেনে নিন-

  ২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৬১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭০ হাজার ৬১০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ৬ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭০৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৭ লক্ষ ৭০ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে আজ। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৭৭৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৭ হাজার ৭৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার দামের পাশাপাশি আজ রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৫১০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯৫ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

Follow Us
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?