AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: মহালয়ায় শপিং লিস্ট থেকে বাদই রাখুন সোনা, দাম শুনলে বুকে ধাক্কা খাবেন!

Gold-Silver Rate in Kolkata: দুর্গাপুজোর কেনাকাটা চলছে চুটিয়ে। মহালয়ায় তর্পণ সেরে আজ অনেকেই শেষ মুহূর্তের শপিং সারবেন। তবে পুজোর কেনাকাটায় যারা সোনার গহনা কেনার প্ল্যানিং করে রেখেছেন, তাদের জন্য দুঃখের খবর।

Gold Price Today: মহালয়ায় শপিং লিস্ট থেকে বাদই রাখুন সোনা, দাম শুনলে বুকে ধাক্কা খাবেন!
ফাইল চিত্রImage Credit: Getty Image
| Updated on: Oct 02, 2024 | 1:42 PM
Share

কলকাতা: আজ মহালয়া। আজ শুরু হয়ে গেল দেবীপক্ষ। দুর্গাপুজোর কেনাকাটা চলছে চুটিয়ে। মহালয়ায় তর্পণ সেরে আজ অনেকেই শেষ মুহূর্তের শপিং সারবেন। তবে পুজোর কেনাকাটায় যারা সোনার গহনা কেনার প্ল্যানিং করে রেখেছেন, তাদের জন্য দুঃখের খবর। মহালয়াতে এক ধাক্কায় ৫ হাজার টাকা বাড়ল সোনার দাম। রুপোর দামও বেশ চড়া। তবে আজ নতুন করে আর বাড়েনি রুপোর দাম। পুজোয় যদি আপনার সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজ কত দর রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-   

আজ, বুধবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭১০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭১ হাজার টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ১০ হাজার টাকা। একদিনেই ৫০০০ টাকা দাম বেড়েছে সোনার।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭৪৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৪৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা। একদিনে ৫৪০০ টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে। ১ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৫৮০৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮ হাজার ৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েঠে ৫ লক্ষ ৮০ হাজার ৯০০ টাকা। একদিনে ৪১০০ টাকা দাম বেড়েছে সোনার।

রুপোর দাম-

আজ সোনার দাম বাড়লেও, রুপোর দাম অপরিবর্তিত রয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৫০০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯৫ হাজার টাকা।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?