AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

5G ব্যবহারকারীদের বড় ধাক্কা, ২৮ দিনের রিচার্জেই এবার ৫০০ টাকা খরচ হবে?

Mobile Recharge Hike: অনেক সময়ই টেলিকম কোম্পানিগুলি  সরাসরি প্ল্যানের দাম বাড়ায় না। কখনও কখনও তারা কোনও প্ল্যানের বৈধতা কমিয়ে দেয় বা  সুবিধাগুলি কমিয়ে দেয়। সম্প্রতি জিয়ো, এয়ারটেল, ভিআই- তাদের অনেক প্রিপেইড প্ল্যানের বৈধতা এবং সুবিধাগুলি পরিবর্তন করেছে।

5G ব্যবহারকারীদের বড় ধাক্কা, ২৮ দিনের রিচার্জেই এবার ৫০০ টাকা খরচ হবে?
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Dec 21, 2025 | 11:54 AM
Share

মুম্বই: নতুন বছরেই লাগতে পারে জোর ধাক্কা। সারা দেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। ২০২৬ সালের গোড়াতেই মোবাইল রিচার্জ প্ল্যানের দাম আরও বাড়তে পারে। বেশ কিছুদিন ধরেই এই জল্পনা শোনা যাচ্ছিল। এবার কত দাম বাড়তে পারে, তারও একটা আন্দাজ পাওয়া গেল। 

রিপোর্ট অনুসারে, রিলায়েন্স জিয়ো, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারেবেশ কয়েকটি নির্বাচিত প্ল্যানের ট্যারিফ বৃদ্ধির প্ল্যান ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ ব্যবহারকারীদের পকেটের উপর, বিশেষ করে যারা ৫জি ব্যবহারকারী, কারণ রিচার্জ আরও ব্যয়বহুল হতে পারে।

 মরগান স্ট্যানলির একটি প্রতিবেদন অনুসারে, দেশের বেসরকারি টেলিকম কোম্পানিগুলি ২০২৬ সালে তাদের ট্যারিফ ১৬ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করতে পারে। এর লক্ষ্য হল, কোম্পানিগুলির গড় ব্যবহারকারী আয় (ARPU) বৃদ্ধি করা। ২০২৪ সালের জুলাই মাসে শেষবার রিচার্জের দাম বাড়ানো হয়েছিল। দুই বছর পরে, দাম আবার বৃদ্ধি পেতে চলেছে।

কত দাম বাড়তে পারে?

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অনেকে অনুমান করতে শুরু করেছেন যে কত টাকা অতিরিক্ত খরচ বাড়তে পারে।২০ শতাংশ ট্যারিফ বৃদ্ধির হিসাবে অনুমান করা হচ্ছে, এয়ারটেলের (Airtel)-এর ২৮ দিনের আনলিমিটেড ৫জি প্ল্যান ৩১৯ টাকা থেকে বেড়ে ৪১৯ টাকা হতে পারে। এদিকে, রিলায়েন্স জিয়ো (Jio)-এর ২৯৯ টাকার প্ল্যান ১.৫ জিবি দৈনিক ডেটা সহ ৩৫৯ টাকায় পৌঁছাতে পারে। এছাড়াও, ৩৪৯ টাকার ২৮ দিনের ৫জি প্ল্যানের দাম বেড়ে ৪২৯ টাকা হতে পারে। এর অর্থ হল ব্যবহারকারীদের প্রতি মাসে ৮০ থেকে ১০০ টাকা বেশি খরচ করতে হতে পারে।

ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই-এর ২৮ দিনের ১ জিবি দৈনিক ডেটা প্ল্যান ৩৪০ টাকা থেকে বেড়ে ৪১৯ টাকা হতে পারে। ৫৬ দিনের মেয়াদ সহ ২ জিবি দৈনিক ডেটা প্ল্যান ৫৭৯ টাকা থেকে বেড়ে ৬৯৯ টাকা হতে পারে। 

এক্ষেত্রে জেনে রাখা দরকার, অনেক সময়ই টেলিকম কোম্পানিগুলি  সরাসরি প্ল্যানের দাম বাড়ায় না। কখনও কখনও তারা কোনও প্ল্যানের বৈধতা কমিয়ে দেয় বা  সুবিধাগুলি কমিয়ে দেয়। সম্প্রতি জিয়ো, এয়ারটেল, ভিআই- তাদের অনেক প্রিপেইড প্ল্যানের বৈধতা এবং সুবিধাগুলি পরিবর্তন করেছে। এর ফলে ব্যবহারকারীদের একই সুবিধা পেতে বারবার রিচার্জ করতে হচ্ছে, যার ফলে তাদের সামগ্রিক খরচ বেড়ে যাচ্ছে।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত