AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

5
Katwa বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফল
প্রার্থীর নাম ফলাফল মোট ভোট ভোটের হার (%)
Krishna Ghosh BJP Won 1,22,020 50.94
Rabindranath Chatterjee TMC Lost 86,954 36.30
Sanjib Kumar Das CPI(M) Lost 17,939 7.49
Chatterjee Ranajit INC Lost 4,233 1.77
Sippy Tewary AJUP Lost 2,307 0.96
Surojit Ghosh IND Lost 2,004 0.84
Kalipada Gain BSP Lost 855 0.36
Krishna Ghosh IND Lost 764 0.32
Rahul Pal GondvanaGP Lost 528 0.22
Apurba Chakraborty SUCI(C) Lost 446 0.19

কাটোয়া বিধানসভা কেন্দ্র নির্বাচন ২০২৬

কাটোয়া বিধানসভা কেন্দ্র
Krishna Ghosh BJPBJP
Won

পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভা কেন্দ্রটি  পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন। এটি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রটি কাটোয়া পৌরসভা, দাঁইহাট পৌরসভা, কাটোয়া-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং কাটোয়া-১ ব্লকের খাজুরডিহি, সুুদপুর, করজগ্রাম ও গোয়াই গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। ১৯৫১ সালে প্রতিষ্ঠার পর থেকে এই কেন্দ্রটি বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থেকেছে। শুরুতে এখানে কমিউনিস্ট পার্টি এবং জাতীয় কংগ্রেসের মধ্যে লড়াই ছিল। ১৯৭০ এবং ৮০-র দশকে এটি বামফ্রন্টের দখলে থাকলেও, ১৯৯৬ সাল থেকে এই কেন্দ্রের রাজনীতি মূলত রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। তিনি ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের টিকিটে টানা চারবার বিধায়ক নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং পরবর্তী নির্বাচনেও জয়লাভ করেন। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ১,০৭,৮৯৪টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্যামা মজুমদার পেয়েছিলেন ৯৮,৭৩৯টি ভোট। ২০২৬ সালের আসন্ন নির্বাচনেও তৃণমূল কংগ্রেস অভিজ্ঞ নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কেই এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে। অন্যদিকে, বামফ্রন্ট এই আসনে তরুণ মুখ সঞ্জীব দাসকে (সিপিআইএম) মনোনীত করেছে। গঙ্গা ও অজয় নদের সংযোগস্থলে অবস্থিত এই ঐতিহাসিক শহরটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, তাই নির্বাচনের সময় শহরের উন্নয়ন, নিকাশি ব্যবস্থা এবং এলাকার কৃষি পণ্যের বিপণন ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে আসে। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দীর্ঘ অভিজ্ঞতা এবং এলাকার ওপর তাঁর ব্যক্তিগত প্রভাবই এই কেন্দ্রে তৃণমূলের প্রধান ভরসা।

Katwa বছর অনুযায়ী বিধানসভা নির্বাচনের ফলাফল
প্রার্থীর নাম ফলাফল মোট ভোট ভোটের হার (%)
Rabindranath Chatterjee TMC Won 1,07,894 48.45
Shyama Majumdar BJP Lost 98,739 44.34
Prabir Ganguli INC Lost 12,976 5.83
Paritosh Chair BSP Lost 1,598 0.72
Apurba Chakraborty SUCC Lost 1,472 0.66
প্রার্থীর নাম ফলাফল মোট ভোট ভোটের হার (%)
Rabindranath Chatterjee TMC Won 91,489 45.27
Shyama Majumdar INC Lost 90,578 44.82
Anil Dutta BJP Lost 14,939 7.39
Krishnadas Saha PFDS Lost 1,800 0.89
Apurba Chakraborty SUCC Lost 1,690 0.84
Sridam Goldar BSP Lost 1,614 0.80
প্রার্থীর নাম ফলাফল মোট ভোট ভোটের হার (%)
Rabindranath Chatterjee INC Won 97,951 52.53
Sudipta Bagchi CPI(M) Lost 70,426 37.77
Anil Dutta BJP Lost 7,036 3.77
Mohammad Nasiruddin PSDC Lost 3,512 1.88
Apurba Chakraborty SUCC Lost 2,125 1.14
Chandra Chur Sarkar IND Lost 1,960 1.05
Ranu Goldar BSP Lost 1,826 0.98
Kishore Kumar Ghosh IND Lost 1,642 0.88

লোকসভা ভোটে ১৪৭ কোটি খরচ তৃণমূলের! বামেদের কত জানেন?

In Depth: নির্বাচনের পর পরই একটি রিপোর্ট প্রকাশ করে ভারতের নির্বাচনকে বিশ্বের সবচেয়ে 'ব্যয়বহুল' ভোটের তকমা দেয় ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজ়’। তাদের দাবি, দেশের মোটামুটি প্রতিটি দল মিলিয়ে ২৪-এর নির্বাচনে খরচ হয়েছে ১.৩৫ লক্ষ কোটি টাকা।

চব্বিশের নির্বাচনের নজরকাড়া তথ্য দিল কমিশন, রয়েছে তমলুকও

Election Commission of India: ২০২৪ সালে লোকসভা নির্বাচনে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ৯৭ কোটি ৯৭ লক্ষ। ২০১৯ সালের চেয়ে যা ৭.৪৩ শতাংশ বেশি। পাঁচ বছর আগে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ৯১ কোটি ১৯ লক্ষ। চলতি বছরের লোকসভা নির্বাচনে ভোট দেন ৬৪ কোটি ৬৪ লক্ষ ভোটার। সেখানে ২০১৯ সালে ভোট দিয়েছিলেন ৬১ কোটি ৪০ লক্ষ ভোটার।

লোকসভার ধাক্কা থেকে বদলাচ্ছে সুর? এক্সিট পোলের বাজারে ঘোর মন্দা?

Exit Poll: লোকসভা ভোট, এমনকি কয়েক মাসে আগে দু- রাজ্যে ভোটের সময় পোল এজেন্সিগুলি বুক ফুলিয়ে অনেক দাবি করেছিল। ভোটে ফলাফলে সেসব ধসে যাওয়াতেই কী তাঁদের সুর বদলে গেল? চলছে চাপানউতোর।

উপনির্বাচনে বড় ষড়যন্ত্রের ছক, গোপন তথ্য হাতে পেতেই কমিশনে ছুটল TMC

Bye Election: ৬ কেন্দ্রে উপনির্বাচন যাতে অবাধে ও শান্তিপূর্ণভাবে হয়, তার জন্যই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাচ্ছে শাসক দল। আজ সকাল সাড়ে দশটা নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন শশী পাঁজা, কুণাল ঘোষ ও জয় প্রকাশ মজুমদার।

উপভোটে ‘বামেদের’ ভরসা বিজেপির, কাজ করছে ঠিক কোন সমীকরণ?

BJP-Left: একুশের নির্বাচনে সিতাইয়ে জিতেছিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সাংসদ হওয়ার পর বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। অন্যদিকে একুশের নির্বাচনে মাদারিহাট থেকে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা।

ওয়েনাড়ে কঠিন লড়াই প্রিয়ঙ্কার, দাপুটে এই নেত্রীকেই প্রার্থী করল BJP

Wayanad By-Election: কোঝিকোড় পুর নিগমের দু'বারের কাউন্সিলর নব্য়া হরিদাস। এর আগে তিনি ২০২১ সালের কেরল বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন, কিন্তু কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। এবার তাঁর সামনে বড় পরীক্ষা। সরাসরি কংগ্রেসের গান্ধী পরিবারের  সদস্যের বিরুদ্ধেই লড়বেন তিনি।

নিজের গড় অধীর কেন বাঁচাতে পারলেন না? সনিয়ার কাছে দিলেন ব্যাখ্যা

Adhir Ranjan Chowdhury-Sonia Gandhi: কংগ্রেসের গড় বলে পরিচিত বহরমপুরেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছেন কংগ্রেসের পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এবার নির্বাচনী পরাজয়ের কারণ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বে রদবদল নিয়ে সনিয়া গান্ধীর বাসভবনে বৈঠকে বসলেন অধীর রঞ্জন চৌধুরী। 

মানুষের মন পড়তে চাইছে 'শূন্য' সিপিএম, ইমেলে চাইল মতামত

CPIM seeks opinion from people: চলতি বছরের শুরুতে ব্রিগেডে বামেদের সভায় উপচে পড়েছিল ভিড়। কিন্তু, ভোটবাক্সে তার প্রতিফলন দেখা যায়নি। এর কারণ কী? তারই অনুসন্ধানে নেমে মানুষের মন বুঝতে চাইছে সিপিএম। নির্বাচনী পর্যালোচনায় তাঁদের মতামত জানাতে ইমেল করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে।

৭ লক্ষ ভোটে জিতেও এই ৪ জায়গায় দাঁত ফোটাতে পারলেন না অভিষেক, কেন ?

Diamond Harbour Lok Sabha Result: ভোটের ফল পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, ডায়মন্ড হারবার পুরসভার ২, ৬, ৯ এবং ১১, এই চারটি ওয়ার্ডে শাসকদলের থেকে বেশি ভোট পেয়েছে বিজেপি। ডায়মন্ড হারবার পুরসভায় মোট ১৬টি ওয়ার্ড। ওই চারটি বাদ দিয়ে বাকি ১২টি ওয়ার্ডে অবশ্য এগিয়ে তৃণমূল।

অভিষেক গড়ে দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে BJP-র প্রতিনিধি দল

BJP: আমতলায় দলীয় কর্মী-সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাস্তায় চলল বিক্ষোভ। বিক্ষুব্ধরা সকলেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামী বলে খবর।

Election 2026 News

আস্থাভোটে জয় বিজয়ের, বিরোধী AIADMK-র বিধায়করাও TVK-কে দিল ভোট!
আস্থাভোটে জয় বিজয়ের, বিরোধী AIADMK-র বিধায়করাও TVK-কে দিল ভোট!
BJP জেতায় আতশবাজি, জয় শ্রীরাম স্লোগান; তার 'ফল' এমন হবে ভাবেনি পরিবার
BJP জেতায় আতশবাজি, জয় শ্রীরাম স্লোগান; তার 'ফল' এমন হবে ভাবেনি পরিবার
ফ্যাশন জগৎ থেকে রাজনীতিতে! অগ্নিমিত্রার মন্ত্রী হওয়ার পথ কতটা মসৃণ?
ফ্যাশন জগৎ থেকে রাজনীতিতে! অগ্নিমিত্রার মন্ত্রী হওয়ার পথ কতটা মসৃণ?
'ও একটু ফর্সা, ওকে হেলিকপ্টারে তুলে পালানোর চেষ্টা করেছিলেন ইন্দিরা'
'ও একটু ফর্সা, ওকে হেলিকপ্টারে তুলে পালানোর চেষ্টা করেছিলেন ইন্দিরা'
শিক্ষক, একের পর এক হারেও দাঁত কামড়ে লড়াই, ক্ষুদিরাম আজ মন্ত্রী
শিক্ষক, একের পর এক হারেও দাঁত কামড়ে লড়াই, ক্ষুদিরাম আজ মন্ত্রী
বাংলায় বিজেপি শাসন প্রতিষ্ঠার দিন শিলিগুড়ির মাখনলালকে শ্রদ্ধা মোদীর
বাংলায় বিজেপি শাসন প্রতিষ্ঠার দিন শিলিগুড়ির মাখনলালকে শ্রদ্ধা মোদীর
সরকার গড়তে বিধায়ক 'চুরি' করেছেন বিজয়? TVK-র বিরুদ্ধে দায়ের FIR
সরকার গড়তে বিধায়ক 'চুরি' করেছেন বিজয়? TVK-র বিরুদ্ধে দায়ের FIR
রাজ্যপাল রাজি নন, আজও মুখ্যমন্ত্রীর শপথ নিতে পারছেন না বিজয়!
রাজ্যপাল রাজি নন, আজও মুখ্যমন্ত্রীর শপথ নিতে পারছেন না বিজয়!
শুভেন্দুর শপথ গ্রহণ দেখতে বড় ব্যবস্থা পূর্ব মেদিনীপুরে, কী হচ্ছে?
শুভেন্দুর শপথ গ্রহণ দেখতে বড় ব্যবস্থা পূর্ব মেদিনীপুরে, কী হচ্ছে?