West Bengal News Today Live: পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ হতে দেব না: শুভেন্দু
Breaking News in Bengali Live Updates: ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা। এসআইআর প্রক্রিয়ায় শিক্ষকরা এখনও বিএলও-র দায়িত্ব পালন করলে মাধ্যমিক পরীক্ষায় কারা গার্ড দেবেন, এবার সেই প্রশ্ন তুলল মধ্যশিক্ষা পর্ষদ। আবার শনিবার রাজ্যে জোড়া কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

কলকাতা: নির্ঘণ্ট ঘোষণা না হলেও বাংলায় বাড়ছে ভোটের উত্তাপ। শনিবার রাজ্যে জোড়া কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। আবার বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্তভার নিয়েছে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টিম ইতিমধ্যে মুর্শিদাবাদ পৌঁছেছে। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে বোমা বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়েছে। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
-
Amit Shah: আনন্দপুরের ঘটনা দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল: শাহ
অমিত শাহ
- বঙ্গ সফরে এসে আনন্দপুরে অগ্নিকাণ্ড নিয়ে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে বিজেপির কর্মিসভা থেকে রাজ্যের শাসকদলকে নিশানা করেন তিনি।
- আর সেখানেই তিনি বলেন, আনন্দপুরের অগ্নিকাণ্ড দুর্ঘটনা ছিল না। ওটা তৃণমূল সরকারের দুর্নীতির জন্য ঘটেছে।
- শাহ বলেন, “২৫ জনের মৃত্যু হয়েছে। মোমো কারখানার মালিক কার সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন? কেন এখনও গ্রেফতার হল না?”
-
Amit Shah on Matua: মতুয়াদের নিয়ে কী বললেন শাহ?
- এদিনের সভা থেকে মতুয়াদের নিয়েও বড় বার্তা দিতে দেখা গেল শাহকে। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে লাগাতার সুর চড়ালেন।
- ব্যারাকপুরের মঞ্চ থেকে অমিত শাহ বললেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায় আমাদের মতুয়া সমাজের নমঃশূদ্র মানুষকে ভয় দেখাচ্ছেন। শান্তনুজি বারবার আমাকে ফোন করছেন। আমি বলে যাচ্ছি মতুয়া সমাজ ও নমঃশূদ্র সমাজের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনাদের ভোটকে মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁতেও পারবেন না।” বিস্তারিত পড়ুন- মতুয়াদের ভয় পাওয়ার দরকার নেই, আপনাদের ভোটকে মমতা ছুঁতেও পারবেন না: অমিত শাহ
ফের হুঙ্কার শাহের
-
-
Suvendu Adhikari: ভাষার নামে, জাতের নামে ভাগ হব না, আমরা ঐক্যবদ্ধ থাকব: শুভেন্দু

- ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে অমিত শাহর আগে বক্তব্য রাখেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে নিশানা করেন তিনি।
- শুভেন্দু বলেন, “আমার বুথ আমার শক্তি। বুথকে শক্তিশালী করতে হবে।”
- ভাষার নামে, জাতের নামে ভাগ হব না। আমরা ঐক্যবদ্ধ থাকব: শুভেন্দু
- পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ হতে দেব না। জামাতিদের হাতে দেব না: শুভেন্দু
-
Amit Shah: ব্যারাকপুর ও শিলিগুড়িতে কর্মীদের কী বার্তা দেবেন শাহ?
- শুক্রবার রাতে কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- আজ জোড়া কর্মসূচি রয়েছে শাহর। প্রথমে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলন করবেন তিনিষ বনগাঁ, বসিরহাট, বারাসত ও ব্যারাকপুর-বিজেপির এই সাংগঠনিক জেলার কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন।
- এরপর অমিত শাহ যাবেন উত্তরবঙ্গে। কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা পৌঁছবেন। বিকেলে বাগডোগরার এয়ারফোর্স ময়দানে কর্মী সম্মেলন করবেন। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার- বিজেপির এই পাঁচটি সাংগঠনিক জেলার কর্মীরা থাকবেন সেখানে।
-
NIA team in Murshidabad: বেলডাঙায় অশান্তির তদন্তে মুর্শিদাবাদে NIA, গেল থানায়

- জানুয়ারির মাঝামাঝি ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। সেই অশান্তির ঘটনার তদন্তভার নিল এনআইএ।
- শনিবার বেলডাঙা থানায় পৌঁছয় এনআইএ-র ৮ সদস্যের টিম। বেলডাঙা থানার বড়ুয়া ও মহেশপুরে নৈরাজ্য সৃষ্টির ঘটনায় চারটি মামলার রুজ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সেই চারটি মামলার মধ্যে একটি মামলা তদন্তভার নেবে এনআইএ।
- ১৭ জানুয়ারি বেলডাঙা থানার বড়ুয়া মোড়ে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় তদন্তভার নেবে এনআইএ।
-
-
Blast in TMC leader’s car: কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণ, কারণ ঘিরে চাপানউতোর
বিস্ফোরণে দুমড়ে মুচড়ে যায় তৃণমূল নেতার গাড়ি
- মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের জেরে দুমড়ে-মুচড়ে গেল তৃণমূল নেতার গাড়ি। এমনকি, অ্যাসবেস্টসের ছাউনিও ভেঙে চুরমার হয়ে যায়।
- ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে। শনিবার সকালেও এলাকা থমথমে।
- তৃণমূলের অভিযোগ, বিরোধীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। অন্যদিকে, আইএসএফের দাবি, বোমা মজুত করেছিলেন তৃণমূল নেতা। তাতেই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ।
বিস্তারিত: তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, কুলপিতে শোরগোল
Published On - Jan 31,2026 10:17 AM
Follow Us
চারপেয়ে বন্ধুকে নিয়ে রোড ট্রিপ? সঙ্গে রাখুন এই জরুরি জিনিস
রোজ খান কিউই, শরীরে কী কী হবে জানেন? ঝটপট পড়ে নিন
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
