AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Voter Tribunal: ট্রাইব্যুনালে নাম তোলার হুড়োহুড়ি, রোদে পুড়ে সকাল থেকেই দীর্ঘ লাইন জেলায় জেলায়

Tribunals in Bankura and Howrah: একই চিত্র ধরা পড়েছে হাওড়া জেলাশাসকের কার্যালয়েও, যেখানে অফলাইনে ট্রাইব্যুনালে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও সেখানে আবেদন জমা নেওয়ার কাজ মোটামুটি সুষ্ঠুভাবে চলছে বলে জানা যাচ্ছে। তবে আবেদনকারীদের মনে আশঙ্কার মেঘ কাটেনি।

West Bengal Voter Tribunal: ট্রাইব্যুনালে নাম তোলার হুড়োহুড়ি, রোদে পুড়ে সকাল থেকেই দীর্ঘ লাইন জেলায় জেলায়
কী বলছেন সাধারণ মানুষ? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 07, 2026 | 2:14 PM
Share

বাঁকুড়া ও হাওড়া: একদিন আগেই কালনায় ট্রাইব্যুনালের লাইনে ব্যাপক বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছিল। সকাল থেকে টানা লাইন দেওয়ার পরেও বিকালেও নিষ্পত্তি না হওয়ায় শুরু হয়ে যায় ঠেলাঠেলি। দু’জনের জখম হওয়ার খবরও মেলে। এবার বাঁকুড়া। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা শাসকের দফতরেও দেখা গেল একই ছবি। সকাল ৬টা থেকেই নাম তোলার জন্য দেখা গেল দীর্ঘ লাইন। রোদে পুড়ে লাইনে দাঁড়িয়েও ক্ষোভ  উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, তাঁদের কাছে আধার কার্ড ও ভোটার কার্ডের মতো সমস্ত বৈধ নথিপত্র রয়েছে, অতীতে বহুবার ভোটাধিকার প্রয়োগ করা সত্ত্বেও আজ তাঁদের এই লাইনে দাঁড়াতে হচ্ছে। এখন ভোট দিতে পারবেন কিনা সেটাই সবথেকে বেশি ভাবাচ্ছে তাঁদের। 

একই চিত্র ধরা পড়েছে হাওড়া জেলাশাসকের কার্যালয়েও, যেখানে অফলাইনে ট্রাইব্যুনালে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও সেখানে আবেদন জমা নেওয়ার কাজ মোটামুটি সুষ্ঠুভাবে চলছে বলে জানা যাচ্ছে। তবে আবেদনকারীদের মনে আশঙ্কার মেঘ কাটেনি। ট্রাইব্যুনালে নাম নথিভুক্ত করার পরেও তাঁদের বা তাঁদের পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় ফিরবে কি না সেই ভাবাচ্ছে সকলকে। সেই আশঙ্কার কথাই বলছেন, রেখা চৌধুরী, সাইদুল মিদ্দে, সুরজিৎ ঢালীরা। অনেকেই প্রকাশ্য়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। 

প্রসঙ্গত, সোমবার রাতেই একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। তা বলছে, তালিকা ফ্রিজ হওয়া পর্যন্ত ৯০ লক্ষের নাম বাদ গিয়েছে। সব থেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদে। তারপরেই রয়েছে উত্তর দিনাজপুর, তারপরেই মালদহ। মুর্শিদাবাদের ২০২৫-এর ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ছিল ৫৭ লক্ষ ৬৪ হাজার ৮৫ জন। বিচারাধীন তালিকা থেকে ৪ লক্ষ ৫৫ হাজার জনের নাম বাদ পড়েছে।

Follow Us