AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ডাক্তার দেখলেই ভয় লাগে’, ভাইরাল অরিজিতের লাইভ কনসার্টের ভিডিয়ো

Arijit Singh: অরিজিত্‍ সিংকে নিয়ে ইদানীং আলোচনার শেষ নেই। আরজি কর কাণ্ডের পর সরব হয়েছেন তিনি। গায়কের বক্তব্যকে কেন্দ্র করে আলোচনাও কম হয়নি। রেগে গিয়ে নিজের এক্স হ্যান্ডেলেও নানা ধরনের মন্তব্য করেছিলেন অরিজিত্‍। মাঝে নিজের প্রোফাইল মুছেও দিয়েছিলেন তিনি। এরই মাঝে ভাইরাল গায়কের আরও এক ভিডিয়ো।

'ডাক্তার দেখলেই ভয় লাগে', ভাইরাল অরিজিতের লাইভ কনসার্টের ভিডিয়ো
অরিজিৎ সিং
| Edited By: | Updated on: Oct 05, 2024 | 10:07 PM
Share

অরিজিত্‍ সিংকে নিয়ে ইদানীং আলোচনার শেষ নেই। আরজি কর কাণ্ডের পর সরব হয়েছেন তিনি। গায়কের বক্তব্যকে কেন্দ্র করে আলোচনাও কম হয়নি। রেগে গিয়ে নিজের এক্স হ্যান্ডেলেও নানা ধরনের মন্তব্য করেছিলেন অরিজিত্‍। মাঝে নিজের প্রোফাইল মুছেও দিয়েছিলেন তিনি। এত বিতর্কের মাঝে ফিরে এল অরিজিতের পুরনো ভিডিয়ো। বেশ অনেকগুলো বছর আগে ন্যাশানল মেডিকেল কলেজে কনসার্ট করতে গিয়েছিলেন গায়ক। সেখানে তাঁর কনসার্টের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে তখন অরিজিতের বয়স অনেকটাই কম।

ভিডিয়োয় দেখা গিয়েছে গায়ক স্টেজে উঠতেই উল্লাস শুরু। এমনিতেই গায়কের লাইভ কনসার্ট দেখার উন্মাদনা কম নেই দর্শক মনে। ফলে স্টেজে উঠতেই হইচই শুরু। স্টেজে উঠে মাইক হাতে গান গাইবার আগে গায়ক যা বলেছিলেন, তা বর্তমান পরিস্থিতির সঙ্গে যেন হুবহু মিলে যায়। যেহেতু শহরের এক মেডিকেল কলেজে কনসার্ট। ফলে শ্রোতাদের আসনে বেশিরভাগই ছিলেন চিকিত্‍সকেরা। অনুরাগীদের উদ্দেশ্যে গায়ককে বলতে শোনা যায়,”আপনাদের মধ্যে ডাক্তার কত জন হাত তুলুন দেখি।” হাসি মুখে গায়ক বলেন, “ডাক্তার দেখলেই ভয় লাগে। এই না ছুরি, কাঁচি নিয়ে এগিয়ে আসে।”  গায়কের  কথা শুনে সবাই হেসে উঠেছিল। বর্তমান পরিস্থিতিতে যদি তিনি এ সব কথা বলতেন তা হলে হয় হিতে বিপরীত হতে পারত।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর রীতিমতো সরব হয়েছেন গায়ক। বিচার চেয়ে নিজে গানও বেঁধেছিলেন তিনি। এই নেতিবাচক পরিস্থিতি তাঁকে এতটাই গ্রাস করেছিল যে তিনি বাধ্য হয়ে জানিয়েছিলেন, গান বাঁধতে পারছেন না। কষ্ট হচ্ছে তাঁর। এই টালমাটাল পরিস্থিতিতে তাঁর বাঁধা ‘আর কবে ‘ গান শোনা গিয়েছে সকলের মুখে মুখে। এমনকি নিজের কনসার্টও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে অবশ্য ব্রিটেনে অনুষ্ঠান করতে দেখা গিয়েছিল অরিজিত্‍-কে। সেই কনসার্টের ভিডিয়ো অনেকগুলো ভাইরাল হয়ে গিয়েছিল।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?