AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বিষ্ণোইদের কাছে ক্ষমা চাওয়া উচিত’,সলমনকে উপদেশ বিজেপি নেতার

Salman Khan: বাবা সিদ্দিকীর মৃত্যুর পর থেকে একের পর এক ঘটনা শোনা যাচ্ছে। অনেকেরই মত যে সলমন খানের সঙ্গে বন্ধত্বর জন্যই মাসুল গুনতে হল তাঁকে। অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। এবার এক্স হ্যান্ডেলে ভাইজানকে বিশেষ উপদেশ দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব।

'বিষ্ণোইদের কাছে ক্ষমা চাওয়া উচিত',সলমনকে উপদেশ বিজেপি নেতার
| Edited By: | Updated on: Oct 15, 2024 | 10:25 AM
Share

বাবা সিদ্দিকীর মৃত্যুর পর থেকে একের পর এক ঘটনা শোনা যাচ্ছে। অনেকেরই মত যে সলমন খানের সঙ্গে বন্ধত্বর জন্যই মাসুল গুনতে হল তাঁকে। অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। এবার এক্স হ্যান্ডেলে ভাইজানকে বিশেষ উপদেশ দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব। তাঁর মতে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে সলমনের ক্ষমা চাওয়া উচিত।

নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “প্রিয় সলমন খান (ট্যাগ করে), যে কৃষ্ণসার হরিণকে বিষ্ণোই সমাজ দেবতা মনে করে পুজো করে, তার শিকার আপনি করেছেন এবং মাংস রান্না করে খেয়েওছেন। এতে বিষ্ণোই সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে এবং বহুদিন ধরে বিষ্ণোইদের আক্রোশ আছে আপনার উপরে। ভুল তো মানুষের হয়। আপনি বড় অভিনেতা, দেশের প্রচুর মানুষ আপনাকে সম্মান করেন। আমার পক্ষ থেকে আপনাকে সদুপদেশ, বিষ্ণোই সমাজের বিশ্বাসকে সম্মান দিয়ে নিজের এই বিশাল ভুলের জন্য আপনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত।”

শোনা গিয়েছে, সিদ্দিকীর খুনের দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বে এই গ্যাং এর আগে একাধিকবার সলমনকে প্রাণনাশের হুমকি দিয়েছে। কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সলমনের নাম জড়ানোর পর থেকেই লরেন্সে বিষ্ণোইয়ের নিশানায় ভাইজান। উল্লেখ্য, শনিবার রাতে ঠিক কী ঘটেছিল? এ দিন পূর্ব বান্দ্রায় দশেরার বাজি ফাটাচ্ছিলেন বাবা সিদ্দিকী। তাঁর ছেলে জিশান সিদ্দিকী বিধায়ক। তাঁর দফতরের সামনেই ছিলেন সিদ্দিকী। সেখানেই আচমকা লাগাতার গুলি চালাতে থাকে এক দল দুষ্কতী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এনসিপি নেতার।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন