AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লাল শাড়ি পরে করতে হবে ভিডিয়ো, এক রাতেই পাল্টে যায় শ্রুতির জীবন

Shruti Das: তাঁর গায়ের রং নিয়ে নানা জন কটাক্ষ করেন কেরিয়ারের শুরু থেকেই। কিন্তু শ্রুতি চুপ থাকার পাত্রী নন। তিনি প্রতিবাদ করেছেন বারবার। এমনকী থানায় গিয়েও নালিশ জানিয়েছিলেন। তাঁকে দেখে আরও অনেক মেয়ে সাহস পেয়ে এগিয়ে এসেছেন সামনে। তিনি কাটোয়া, তথা বাংলার গর্ব।

লাল শাড়ি পরে করতে হবে ভিডিয়ো, এক রাতেই পাল্টে যায় শ্রুতির জীবন
| Edited By: | Updated on: Dec 05, 2024 | 12:06 PM
Share

শ্রুতি দাস কাটোয়ার মেয়ে। তিনি বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন মুখ্য চরিত্রে। তাঁর প্রথম অভিনীত ধারাবাহিকের নাম ‘ত্রিনয়নী’। সেখানে নয়নের চরিত্রে অভিনয় করে সকলের বাহবা কুড়িয়েছিলেন শ্রুতি। তারপর ‘দেশের মাটি’ ধারাবাহিকে নোয়ার চরিত্রে দেখা যায় তাঁকে। দারুণ নাচেন অভিনেত্রী। যদিও তাঁর গায়ের রং নিয়ে নানা জন কটাক্ষ করেন কেরিয়ারের শুরু থেকেই। কিন্তু শ্রুতি চুপ থাকার পাত্রী নন। তিনি প্রতিবাদ করেছেন বারবার। এমনকী থানায় গিয়েও নালিশ জানিয়েছিলেন। তাঁকে দেখে আরও অনেক মেয়ে সাহস পেয়ে এগিয়ে এসেছেন সামনে। তিনি কাটোয়া, তথা বাংলার গর্ব।

যদিও কেরিয়ারের শুরুটা মোটেও এমন ছিল না। বাবার কষ্ট দেখেছিলেন তিনি, পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, চেয়েছিলেন স্বপ্নপূরণ করতে। তবে লড়াইটা মোটেও সহজ ছিল না। সম্প্রতি জোশ টক-এ এসে নিজের সেই কঠিন সময়ের কথা শেয়ার করেন শ্রুতি। গায়ের রং থেকে লুক, একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। গিয়েছিলেন অডিশন দিতে, তবে খুব একটা লাভ হয়নি। শুনতে হয়েছিল তাঁকে নাকি সামনে এক ও ছবিতে আরেক দেখতে। ফিরে গিয়েছিলেন নিরাশ হয়েই। এরপর আসে সেই ফোন। শ্রুতিকে বলা হয়, লাল শাড়ি পরে একটি ভিডিয়ো করে পাঠাতে। তিনি তাই করেন। পরের দিনই ডাক পান ত্রিনয়নী থেকে। সেখানে থেকেই শুরু জীবনের অপর অধ্যায়। খুঁজে পেয়েছিলেন তিনি মনের মানুষকে।

তাঁর নাম সকলেই জানেন। তিনি স্বর্ণেন্দু সমাদ্দার। শ্রুতির প্রথম অভিনীত ধারাবাহিক ‘ত্রিনয়নী’ স্বর্ণেন্দুই পরিচালনা করেছিলেন। এবং সেই শুটিং থেকেই সম্পর্ক তৈরি হয় অভিনেত্রী-পরিচালকের। শ্রুতিই প্রথম প্রেম প্রস্তাব দিয়েছিলেন নিজের থেকে বয়সে অনেকটা বড়, প্রায় ১৪ বছরের বড় ‘স্বর্ণদা’কে। শ্রুতির মনের কথা জানতে পেরে স্বর্ণেন্দু বলেছিলেন, অভিনেত্রীর ইনফ্যাচুয়েশন হয়েছে। অর্থাৎ, কিছুক্ষণের ভাল লাগা। যে ভাল লাগা পরবর্তীকালে ফুরিয়ে যাবে। কিন্তু তা হয়নি। আর সত্যি, বয়সে কী-ই বা যায় আসে। মনের মিল, প্রকৃত ভালবাসা, কোনও কিছুরই তোয়াক্কা করে না।

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া