AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আবেগের বশে ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করুন: মধুমিতা

Madhumita Sarcar: ক্ষমা চাইলেন মধুমিতা সরকার। আবেগের বশে ভুল করে ফেলেছিলেন-- অকপট স্বীকারোক্তি তাঁর। টিভিনাইন বাংলাকে অকপটে বললেন," আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। অনুভব করলাম শিল্পী হিসেবে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। তাই মনে হল ক্ষমা চাওয়া উচিৎ। যদি নিজের থেকেই মনে করি আমি ভুল করেছি তা হলে ক্ষমা চাইতে অসুবিধে কোথায়?"

আবেগের বশে ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করুন: মধুমিতা
মধুমিতা সরকার।
| Updated on: Aug 18, 2024 | 8:55 PM
Share

ক্ষমা চাইলেন মধুমিতা সরকার। আবেগের বশে ভুল করে ফেলেছিলেন– অকপট স্বীকারোক্তি তাঁর। টিভিনাইন বাংলাকে অকপটে বললেন,” আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। অনুভব করলাম শিল্পী হিসেবে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। তাই মনে হল ক্ষমা চাওয়া উচিৎ। যদি নিজের থেকেই মনে করি আমি ভুল করেছি তা হলে ক্ষমা চাইতে অসুবিধে কোথায়?”

কী করেছেন মধুমিতা? স্বাধীনতা দিবসের সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে ‘ভারতবর্শ’ এবং ‘দিবেস’ এই দুটি বানান ভুল লেখেন তিনি। এর পরেই সামাজিক মাধ্যমে হাসির খোরাক হতে হয় তাঁকে। অভিনেতা ঋদ্ধি সেন তো প্রকাশ্যেই ‘অশিক্ষিত’ তকমা দেন মধুমিতাকে। পরমুহূর্তেই নিজের ভুল শুধরে নেন মধুমিতা। তবে হাসাহাসি থামেনি। এবার সেই পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমেও এক পোস্ট করেছেন অভিনেত্রী।

তিনি লেখেন, “স্বাধীনতা দিবসে আমি পোস্টটা আমিই করেছিলাম। আমার টিম বা অন্য কেউ করেনি। খুব ভুল করেছি। সেটা হল পোস্ট করার আগে আমাদের চেক করে নেওয়া উচিৎ ছিল। এতটাই উত্তেজিত ছিল যে দেখিওনি। হয়তো আশা করিনি টাইপো দেখে মানুষ আমায় অশিক্ষিত ভাববে। কিন্তু পাবলিক ফিগার হিসেবে এটা আমার দায়িত্ব। তাই আমি ক্ষমা চাইছি। অনেকক্ষণ ধরে মোবাইলে বাংলায় টাইপ করতে হবে বলে রোমানে লিখলাম। যারা ভাবছে আমি কোনওদিন স্কুলে যাইনি। ভগবাণ তাঁদের পবিত্র মন দিক। তাঁরা শান্তিতে থাকুন।”

Follow Us