AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এমন গান গাইবার সুযোগ তো…’, ঘরের বায়োস্কোপে এসে মুগ্ধ রূপম

Ghorer Bioscope: ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩’ মূলত বাংলা সিরিয়াল, ওটিটি প্ল্যাটফর্মের কাজকে উৎসাহিত করতেই আয়োজিত। এই উদ্যোগের প্রশংসাও করেছিলেন রূপম ইসলাম।

'এমন গান গাইবার সুযোগ তো...', ঘরের বায়োস্কোপে এসে মুগ্ধ রূপম
| Updated on: Nov 21, 2024 | 4:48 PM
Share

TV9 বাংলার ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩’। শহরের পাঁচতারা হোটেল যেন তারকার হাট। নক্ষত্রখচিত সেই সন্ধ্যায় নাচে গানে মাতিয়ে রেখেছিলেন বাংলার সেরার সেরা তারকারা। হাজির ছিলেন সঙ্গীতশিল্পী রূপম ইসলামও। বাংলা রক সঙ্গীতকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন রূপম। তবে ২০২৩-এ একেবারে অন্যরকমের গানে মঞ্চ মাতিয়ে দিয়েছিলেন তিনি। রূপমের গলায় ‘শচীনকত্তা’র (শচীনদেব বর্মন) একের পর এক গান মন কেড়েছিল সকলের।

‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩’ মূলত বাংলা সিরিয়াল, ওটিটি প্ল্যাটফর্মের কাজকে উৎসাহিত করতেই আয়োজিত। এই উদ্যোগের প্রশংসাও করেছিলেন রূপম ইসলাম। তাঁর কথায়, “পুরো বিষয়টাই নতুন। ওটিটি প্ল্যাটফর্ম যতটা অন্তরঙ্গ, সেই অন্তরঙ্গ জায়গায় টিভি নাইন বাংলা স্পর্শ করেছে। খুব ভাল উদ্যোগ।”

রূপম এই অনুষ্ঠানের কয়েকটি ছবি নিজের পেজে আপলোড করেন। লেখেন, ‘Tv9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কিছু মুহূর্ত। গেয়েছি আমার অন্যতম প্রিয় সুরকার শচীন দেব বর্মনের কিছু অতি বিখ্যাত বাংলা গান। দারুণ লেগেছে গাইতে। এমন গান গাইবার সুযোগ তো চট করে মেলে না।’

দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় দেড় বছর। এবার হাজির ২০২৪ সালের ঘরের বায়োস্কোপ। অপেক্ষায় দিন গুনছিলেন অনেকেই। এতে এবার সেই পালা শেষ। ডিসেম্বরেই ঘরের বায়োস্কোপ আওয়ার্ড অনুষ্ঠিত হবে। চলছে তারই প্রস্তুতি। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...