AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ভুল হয়তো আমারই…’, ৫৭ বছর বয়সে এসে প্রেম নিয়ে আপেক্ষ সলমনের

Salman Khan: একের পর এক খবরের জেরে বার-বার চর্চার কেন্দ্রে জায়গা করে নিচ্ছেন মাঝে মধ্যেই। পাশাপাশি বিগবস রিয়্যালিটি শো নিয়েও ব্যস্ত তিনি। সম্প্রতি তিনি 'সিংহম এগেইন' ছবি নিয়ে ব্যস্ত। এরপরই হাত দেবেন 'সিকন্দর' ছবির কাজে। 

'ভুল হয়তো আমারই...', ৫৭ বছর বয়সে এসে প্রেম নিয়ে আপেক্ষ সলমনের
| Updated on: Oct 24, 2024 | 3:56 PM
Share

বলিউডের অন্যতম সুপারস্টার সলমন খান। জীবনে একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে কোনও সম্পর্কই শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। নানা কারণে মন ভেঙেছে জুটির। আজও তাই অবিবাহিত থেকে গেলেন সলমন খান। তবে একের পর এক সম্পর্ক ভাঙার পিছনে থাকা কারণ কী? অবশেষে সম্পর্ক প্রসঙ্গ এড়িয়ে না গিয়ে মুখ খুললেন সলমন খান। ঝড়ের গতিতে ভাইরাল হল তাঁর সেই মন্তব্য। সম্প্রতি তাঁকে ‘আপ কি আদালত’-এ উপস্থিত হতে দেখা যায়। সেখানেই সলমন খান একবার জানিয়েছিলেন, ‘একাধিক সম্পর্ক ভেঙেছে, কারণ পুরোটাই তাঁর ভুল ছিল’।

৫৭ বছর বয়সে এসে তবে কি কোথাও গিয়ে সলমন খানের মনে খারাপ লাগা কাজ করে? তাঁর জীবনে যাঁরা এসেছিলেন, তাঁরা প্রত্যেকেই ভীষণ ভাল, খারাপ কেবল তাঁর মধ্যেই রয়েছে বলে দাবি করেন বসেন সলমন খান। তবে এই মন্তব্যে রইল এক গোপন ইঙ্গিত। সলমন নিজের মন্তব্য ভেঙে বোঝালেন, যখন সম্পর্কে দ্বিতীয় ব্যক্তি ছেড়ে চলে যান, তখন দোষ তাঁর। যখন তৃতীয় ব্যক্তি ছেড়ে চলে যান, তখনও দোষ তাঁর। যখন চতুর্থ বা পঞ্চম ব্যক্তিও চলে যান, তখন তিনি বুঝে উঠতে পারেন না, যে দোষ আদপে তাঁদের, না সলমনের নিজের। ‘কোথাও গিয়ে তখন মনে প্রশ্ন জাগে ভুলটা বোধহয় নিজেরই ছিল, ভুল হয়তো আমারই ছিল’, দাবি করেন সলমন।

প্রসঙ্গত, সলমন খান এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত। একের পর এক খবরের জেরে বার-বার চর্চার কেন্দ্রে জায়গা করে নিচ্ছেন মাঝে মধ্যেই। পাশাপাশি বিগবস রিয়্যালিটি শো নিয়েও ব্যস্ত তিনি। সম্প্রতি তিনি ‘সিংহম এগেইন’ ছবি নিয়ে ব্যস্ত। এরপরই হাত দেবেন ‘সিকন্দর’ ছবির কাজে।

Follow Us
দেখুন কীভাবে পুলিশের গাড়িতে তোলা হল প্রাক্তন মন্ত্রী
দেখুন কীভাবে পুলিশের গাড়িতে তোলা হল প্রাক্তন মন্ত্রী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?