AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কেউ হাততালি দেবেন না’, আরজি কর কাণ্ডের প্রতিবাদে কনসার্টে এ কী করলেন শ্রেয়া?

Shreya Ghoshal: বর্তমানে কলকাতার বুকে কনসার্ট বাতিল করছেন অনেকেই। উৎসবের না ফেরার প্রতিশ্রুতিও নিয়েছেন অনেকে। তবে শ্রেয়া ঘোষাল এমন পরিস্থিতিতেই করলেন কনসার্ট। আর সেই কনসার্টে যে ছাপ রেখে গেলেন, তা সাধারণের মনে দাগ কেটে গিয়েছে।

'কেউ হাততালি দেবেন না', আরজি কর কাণ্ডের প্রতিবাদে কনসার্টে এ কী করলেন শ্রেয়া?
| Updated on: Oct 20, 2024 | 3:10 PM
Share

১৯ অক্টোবর, শ্রেয়া ঘোষালের এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে কনসার্টের কথা জানা ছিল সকলের। প্রতিবারের মতো এবারও গায়িকার গান শুনবেন বলে উপচে পড়া ভিড় জমে স্টেডিয়ামে। আর মধ্যরাত থেকেই সেই কনসার্টের ভিডিয়ো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেল শ্রেয়াকে নিয়ে। কী এমন ঘটে এদিন সন্ধ্যায়? বর্তমানে কলকাতার বুকে কনসার্ট বাতিল করছেন অনেকেই। উৎসবের না ফেরার প্রতিশ্রুতিও নিয়েছেন অনেকে। তবে শ্রেয়া ঘোষাল এমন পরিস্থিতিতেই করলেন কনসার্ট। আর সেই কনসার্টে যে ছাপ রেখে গেলেন, তা সাধারণের মনে দাগ কেটে গিয়েছে।

প্রতিবারের মত এবার আর কনসার্টে তিনি তাঁর শেষ গানটা ‘মেরে ঢোলনা’ গাইলেন না। বরং সেই মুহূর্তটাই পাল্টে দিলেন গায়িকা। ধরলেন তিলোত্তমার প্রতিবাদে গান। গান গাইবার আগে, সকলকে অনুরোধ করলেন, এরপর যেন কেউ আর হাততালি না দেন। তিনি গান শেষ করেই মঞ্চ ত্যাগ করলেন। শ্রেয়ার এই প্রতিবাদ দেখে মুগ্ধ সকলেই।

এক নেটিজ়েন লিখলেন, ‘এমন প্রতিবাদের নজির আগে কখনও দেখেনি শহর কলকাতা। নেতাজি ইনডোর স্টেডিয়াম তখন দর্শকে ছয়লাপ। এতবছর ধরে প্রতিটা কনসার্টেই সর্বশেষ গান হিসেবে ‘মেরে ঢোলনা’ গেয়ে এসেছেন তিনি। কিন্তু এবার তা হলো না। মেরে ঢোলনা গাওয়া শেষ করে শ্রেয়া বললেন, ”এর পরের গানে কেউ হাততালি দেবেন না। শুধু শুনুন।” গান শেষ হতেই একটা কথাও না বলে সোজা মঞ্চ ছাড়লেন শ্রেয়া। সেই সম্পূর্ণ ভিডিওটা রইলো সকলের জন্যে। তিলোত্তমার বুকে প্রতিবাদের স্বরকে তীব্রতর হতে দেখলাম আজ। বেঁচে থাক শ্রেয়া আর ওঁর সঙ্গীত সাধনা।’ কেউ কেউ আবার তুললেন অরিজিৎ সিং প্রসঙ্গ। যেখানে তিনি কনসার্টে আর কবে গানটি গাইবার অনুরোধ শুনে সেই আবেদন ফিরিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে শ্রেয়ার এই পদক্ষেপ দেখে অনেকেই কটাক্ষ করছেন গায়ককে। এই ক্লিপিং এখন সকলের হাতে হাতে ভাইরাল।

Follow Us
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর