AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘একবারও খোঁজ নেয়নি, জিজ্ঞাসাও করেনি, কেমন আছ?’, চোখে জল সোহমের…

Soham Chakraborty: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর। চড়কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হোটেল মালিক আনিসুল ইসলাম। একই সঙ্গে হুমকির অভিযোগও এনেছেন। সোহম ক্ষমা চাইলেও চিঁড়ে ভেজেনি। চন্ডিপুরের বিধায়ক সোহম। ২০২১ সালে তৃণমূলের টিকিটে জিতেছিলেন তিনি।

'একবারও খোঁজ নেয়নি, জিজ্ঞাসাও করেনি, কেমন আছ?', চোখে জল সোহমের...
চোখে জল সোহমের
| Updated on: Jun 16, 2024 | 7:25 PM
Share

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর। চড়কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হোটেল মালিক আনিসুল ইসলাম। একই সঙ্গে হুমকির অভিযোগও এনেছেন। সোহম ক্ষমা চাইলেও চিঁড়ে ভেজেনি। চন্ডিপুরের বিধায়ক সোহম। ২০২১ সালে তৃণমূলের টিকিটে জিতেছিলেন তিনি। তবে জানেন কি, ২০১৬ সালেও একবার তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন সোহম? দাঁড়িয়েছিলেন বাঁকুড়ার বড়জোড়া থেকে। তবে মাত্র ৬০০ ভোটের ব্যবধানে হেরে যান তিনি। সেই হার যে জীবনে কী অন্ধকার নিয়ে এসেছিল, তা নিয়েই অকপট বিধায়ক। কিছু মাস আগেই মুখ খুলেছিলেন টিভিনাইন বাংলার কাছে। কী বলেছিলেন তিনি?

তাঁর কথায়, “২০১৬ সালে আমি যখন ভোটে হেরে যাই, আমার এই ফোনটা টানা দেড় বছর শুধুমাত্র পড়ে থাকত। একটা কল পর্যন্ত আসত না, কাজ তো ছেড়ে দিন। কেউ ফোন করে জিজ্ঞাসাও করত না “কেমন আছ”? মাঝরাতে উঠে বসে পড়তাম। ঘুম আসত না, চোখে জল চলে আসত।” বলতে বলতেই গলা ধরে ওঠে সোহমের। চোখের কোণাতেও চিকচিক করতে থাকে জল। ছোট থেকেই কাজ করছেন সোহম। তবে তাঁর দাবি স্ট্রাগল করতে হয়েছে তাঁকেও।

তিনি যোগ করেন, “এমনও হয়েছে বাসভাড়া দিতে পারব না বলে সেই রাস্তাটা হেঁটে গিয়েছি। লেক কালিবাড়ির সামনে দিয়ে হাঁটতে-হাঁটতে বলতাম, “মা, আজ হাঁটাচ্ছ। কাল কিন্তু গাড়ি নিয়ে যাব।” লোকে হয়তো বিশ্বাস করবে না জল কিনে পয়সা নষ্ট করব না বলে থুতু গিলেছি। সুতরাং সবটাই শিক্ষা। মরে যাওয়া কোনও সমাধান হতে পারে না। যেদিন এটা বুঝে যাবে, সেদিনই জীবন অনেক সহজ হয়ে উঠবে।” টলিপাড়ায় ভদ্র বলেই সুনাম রয়েছে সোহমের। তিনি কী করে এ ধরনের ব্যবহার করলেন তা নিয়ে অবাক সকলেই। তাঁর দীর্ঘদিনের বন্ধু ঘাটালের সাংসদ দেবও তাঁর পাশে নেই। স্পষ্টতই জানিয়েছেন চড় মারা তিনি সমর্থন করেন না। আগামী দিনে চড় ইস্যু কোনদিকে এগোয় এখন সেটাই দেখার।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?