AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachana Banerjee: মাকে ছাপিয়ে লম্বা হয়েছে রচনার পুত্র, ছেলের জন্মদিনে অভিনেত্রী নিংড়ে দিলেন হৃদয়

Rachana Banerjee: ছেলের জন্মদিনে তাঁর হৃদয় নিংড়ে ক্যাপশন লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। কী লিখেছেন রচনা?

Rachana Banerjee: মাকে ছাপিয়ে লম্বা হয়েছে রচনার পুত্র, ছেলের জন্মদিনে অভিনেত্রী নিংড়ে দিলেন হৃদয়
রচনা বন্দ্যোপাধ্যায়।
| Edited By: | Updated on: Jul 07, 2022 | 11:27 AM
Share

ছোট্ট ছেলেটি আর ছোট্টটি নেই। সে এখন অনেকটাই বড় হয়েছে। কথা হচ্ছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের পুত্রের প্রনীল বসুর বিষয়ে। ছিল প্রনীলের জন্মদিন। ছেলের সঙ্গে কোলাজ করে ছবি পোস্ট করেছেন রচনা। সেই ছবিতে দেখা যাচ্ছে, অনেকটাই বড় হয়েছে প্রনীল। মাকে ছাড়িয়ে গিয়েছে তাঁর উচ্চতা। মা এদিকে ছেলের জন্মদিনে তাঁর হৃদয় নিংড়ে ক্যাপশন লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। কী লিখেছেন রচনা?

রচনা লিখেছেন, “আমার ছোট্টটার জন্মদিনে ওকে অনেক অনেক হ্যাপি বার্থডে। আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনে সেটাই ছিল, যেদিন তুমি জন্মেছিলে। আমার চাঁদ, তারা, সূর্য তুমি… একজন মায়ের পাওয়া সেরা আশীর্বাদ তুমি।”

কেবল তাই নয়, ছেলের জন্মদিনের টুকরো মুহূর্ত রচনা শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। কেট কাটা থেকে শুরু করে নানা বাঙালি পদ রান্না করে তাকে খাইয়েছেন যত্ন সহকারে।

দেখুন রচনার সোশ্যাল মিডিয়া পোস্ট:

তবে শোনা যায়, স্বামীর সঙ্গে নাকি থাকেন না রচনা। তাঁদের নাকি ছাড়াছাড়ি হয়েছে। দক্ষিণ কলকাতার একটি বিলাশবহুল হাউজ়িং কমপ্লেক্সে তাঁর অ্যাপার্টমেন্ট। নিজের মতো করে অ্যাপার্টমেন্ট সাজিয়ে নিয়েছেন রচনা। সেই সঙ্গে মাতৃত্বের দায়িত্বও তিনি পালন করছেন অক্ষরে-অক্ষরে।

টলিপাড়ায় রচনা সেই অভিনেত্রী, যিনি একদা ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেছিলেন। তিনি ছিলেন বিগ বি-র নায়িকা। কেবল তাই নয়, আজ থেকে অনেকগুলো বছর আগে বাংলার গণ্ডি টপকে উড়িয়া, তামিল, তেলেগু, কন্নড় ছবিতে দাপিয়ে অভিনয় করেছিলেন রচনা।

কিন্তু এখন তিনি বড় পর্দা থেকে অনেকটাই দূরে। বিগত কয়েকবছর ধরে তিনিই হয়ে উঠেছেন বাংলার দিদি নম্বর ওয়ান। কারণ, জ়ি বাংলায় আয়োজিত দিদি নম্বর ওয়ান গেম শোটি হোস্ট করেন রচনাই। যে শোয়ের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। আর নতুনভাবে নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন রচনা।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?