AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কফির নিমন্ত্রণে সাড়া দিতেই বিপদ, বিদ্যাকে ঘরে ঢুকিয়ে পরিচালক…

Vivya Balan: কখনও সামনে উঠে আসে তামিল পরিচালকের হাতে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ার কথা, কখনও আবার সামনে আনেন তিনি, তাঁর পোশাক নিয়ে কটাক্ষের মন্তব্য ঘিরে অবসাদ।

কফির নিমন্ত্রণে সাড়া দিতেই বিপদ, বিদ্যাকে ঘরে ঢুকিয়ে পরিচালক...
| Updated on: Jun 14, 2024 | 3:07 PM
Share

কাস্টিং কাউচের শিকার হয়েছেন বিটাউনের একাধিক স্টার। কখনও রণবীর সিং, কখনও আবার বিদ্যা বালান। প্রিয়াঙ্কা চোপড়াও এই মর্মে মুখ খুলতে ভোলেননি। যদিও প্রথম থেকেই বিদ্যা সত্যি কথা বলতে দু’বার ভাবেন না। কারণ একটাই বলিউডের অন্দরমহলের কাহিনি বা কেচ্ছা চাপা রাখার প্রসঙ্গে বর্তমান সেলেবরা বিশ্বাসী নন। যার ফলে ‘হ্যাসট্যাগ মি টু’ প্রসঙ্গ প্রকট হয়ে উঠেছিল ২০১৮ সাল থেকে। তারপর থেকেই সেলেবরা এই বিষয় সরব হন আরও বেশি করেই। বিদ্যা বালানও তালিকা থেকে বাদ পড়েননি। স্পষ্টই তিনি জানিয়েছিলেন, ঠিক কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে একাধিকবার। কখনও সামনে উঠে আসে তামিল পরিচালকের হাতে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ার কথা, কখনও আবার সামনে আনেন তিনি, তাঁর পোশাক নিয়ে কটাক্ষের মন্তব্য ঘিরে অবসাদ।

একবার স্ক্রিপ্ট পড়ার জন্য দক্ষিণী (তামিল) এক পরিচালক তাঁকে কফিতে ডাকেন। বিশ্বাস করেই বিদ্যা বালান কফির আসরে পৌঁছে গিয়েছিলেন একটি ছবি পাওয়ার জন্যই। তবে খানিকক্ষণ পর পরিচালক জানান, তিনি কফির আসরে নন, ঘরে গিয়ে কথা বলতে চান। প্রস্তাব পাওয়ার পরই অস্বস্তিতে পড়তে হয় বিদ্যাকে। তিনি ঘরে ঘুকে যান পরিচালকের পিছনে পিছনে। তবে দরজাটা তিনি সম্পূর্ণরূপে খুলে দিয়েছিলেন। তা বোধহয় খুব একটা পছন্দ হয়নি পরিচালকের।

পাঁচ মিনিটও হয় না, তিনি হঠাৎই উঠে ঘর থেকে বেরিয়ে যান। তাতেই বিদ্যা বেশ অপমানিত বোধ করেন। যদিও তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে ছিলেন তিনি প্রাথমিকভাবে নারাজ। এই প্রথম নয়, তাঁর পোশাককে নিয়েও মন্তব্য করেন অনেকেই। যা তাঁকে রীতিমত আঘাত করেছিল প্রাথমিকভাবে। তাঁর চেহারা, তাঁর ফ্যাশন, সবটাই যেন সিনেপাড়ার অযোগ্য বলেই বুঝিয়ে দেওয়া হয়। তবে সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে শিখে যান একটা সময়ের পর বিদ্যা বালান।

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের