AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি শাহরুখ নই’, অমৃতার সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে কেন এমন বলেন সইফ?

বাড়ির অমতেই অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ আলি খান। সে বিয়ে নিয়ে বলিউডে কম তোলপাড় হয়নি। বয়সে বড় মহিলাকে বিয়ে করার কনসেপ্ট সে সময়ে এতটাই সাবলীল হয়নি। ভাগ্যিস, সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না, নয়তো ট্রোলিংয়ের হাত থেকে নিস্তার পেতেন না তাঁরাও।

'আমি শাহরুখ নই', অমৃতার সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে কেন এমন বলেন সইফ?
| Edited By: | Updated on: Jan 04, 2025 | 6:49 PM
Share

বাড়ির অমতেই অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ আলি খান। সে বিয়ে নিয়ে বলিউডে কম তোলপাড় হয়নি। বয়সে বড় মহিলাকে বিয়ে করার কনসেপ্ট সে সময়ে এতটাই সাবলীল হয়নি। ভাগ্যিস, সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না, নয়তো ট্রোলিংয়ের হাত থেকে নিস্তার পেতেন না তাঁরাও। জানেন কি সে সময় অমৃতা সিংয়ের বয়স কত ছিল?

সইফ আলি খানের থেকে খাতায় কলমে ৬ বছরের বড় ছিলেন অমৃতা সিং। ১৯৯১ সালে সইফ যখন তাঁকে বিয়ে করেন সে সময় অমৃতার বয়স ছিল ২৭ বছর। পরিবারের অমতে গিয়েই বিয়ে করেন তাঁরা। তাঁদের বিচ্ছেদও কিন্তু নির্বিঘ্নে হয়নি। বিচ্ছেদের পর সইফের থেকে সন্তানদের মানুষ করার জন্য মোটা টাকা খোরপোশ চেয়েছিলেন অমৃতা সিং। ২০০৫ সালে এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখও খুলেছিলেন সইফ। তিনি বলেন, “অমৃতাকে ৫ কোটি দেওয়ার কথা। এর মধ্যে আড়াই কোটি দেওয়া হয়ে গিয়েছে আমার। আমার ছেলের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত ওর জন্য মাসে এক লক্ষ টাকাও দিতে হচ্ছে আমাকে। আমি শাহরুখ খান নই। এত টাকা আমার কাছেও নেই। যদিও আমি ওকে প্রমিস করেছি সব টাকা মিটিয়ে দেব।”

শোনা যায়, বিবাহিত জীবনে প্রথম কয়েক বছর ভাল কাটলেও শেষ কয়েক বছরে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিয়েছিলেন সইফ। এও জানিয়েছিলেন মানসিক অত্যাচারের শিকার হতে হচ্ছে তাঁকে। এও জানিয়েছিলেন প্রতি মুহূর্তেই নাকি অপমান করতেন অমৃতা। তিনি কতটা অযোগ্য বাবা, কতটা খারাপ স্বামী– তা প্রমাণেই নাকি ব্যস্ত ছিলেন অমৃতা, দাবি সইফের। তবে সে সব এখন অতীত। এই মুহূর্তে করিনা কাপুকে নিয়ে সুখের সংসার তাঁর।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?