AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Poila Boisakh: নববর্ষের ভূরিভোজ খেয়ে গ্যাস-অম্বল হয়ে গিয়েছে? এক চুমুকে কমবে অ্যাসিডিটি

Acidity-Indigestion: বাঙালির উৎসব মানেই সেখানে রয়েছে লুচি-আলুর দম থেকে শুরু করে কচি পাঁঠার ঝোল। পেটপুজো ছাড়া বাঙালির যে কোনও উৎসব অসম্পূর্ণ। কমবেশি মিষ্টিমুখ চলবে সারাদিন ধরে। এছাড়া মোটামুটি ব্রেকফাস্ট থেকেই শুরু হয়ে যাওয়া খাওয়া-দাওয়ার পর্ব।

Poila Boisakh: নববর্ষের ভূরিভোজ খেয়ে গ্যাস-অম্বল হয়ে গিয়েছে? এক চুমুকে কমবে অ্যাসিডিটি
| Updated on: Apr 14, 2024 | 11:08 AM
Share

সকাল থেকে নববর্ষ উদযাপনে মেতে বাঙালি। আর বাঙালির উৎসব মানেই সেখানে রয়েছে লুচি-আলুর দম থেকে শুরু করে কচি পাঁঠার ঝোল। পেটপুজো ছাড়া বাঙালির যে কোনও উৎসব অসম্পূর্ণ। কমবেশি মিষ্টিমুখ চলবে সারাদিন ধরে। এছাড়া মোটামুটি ব্রেকফাস্ট থেকেই শুরু হয়ে যাওয়া খাওয়া-দাওয়ার পর্ব। বাড়িতে রান্না করা ছাড়াও রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার প্ল্যানও রয়েছে অনেকের। এই লাগামহীন খাওয়ার মাঝে আবার গ্যাস-অম্বল না হয়ে যায়। পরদিন সকালে অফিসও রয়েছে। সুতরাং, একটু বুঝেশুনে খাওয়াই ভাল। কিন্তু উৎসবের মরশুমে পেটের গণ্ডগোলকে দূরে রাখতে কী করবেন? রইল এমন ৫টি পানীয়ের খোঁজ।

১) মৌরির চা: মুখশুদ্ধি হিসেবে অনেকেই মৌরি চিবিয়ে খান। এতেও কমে গ্যাস-অম্বলের ঝুঁকি। পেটের ফোলাভাব কমাতে মৌরির চা বানিয়ে খান। মৌরির মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা গ্যাস-অম্বল থেকে বাঁচায়। গ্রিন টিয়ের সঙ্গে মৌরির দানা দিয়ে ফুটিয়ে নিন। এই চা গ্যাস-অম্বলকে প্রতিরোধ করবে।

২) পুদিনার চা: পুদিনার চা গ্যাসের সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক। গ্যাস-অম্বল, পেটের ফোলাভাব ইত্যাদি থেকে মুক্তি পেতে পুদিনার চা পান করুন। গরম জলে পুদিনার পাতা ফুটিয়ে নিয়ে পান করুন।

৩) রসুনের পানীয়: এক কোয়া রসুন থেঁতো করে নিন। গরম জলের সঙ্গে রসুন, লবঙ্গ, জিরে ও গোলমরিচ ভাল করে ফুটিয়ে নিন। এই পানীয় ছেঁকে নিয়ে পান করুন। এতে গ্যাস-অম্বল হলে সহজেই আরাম মিলবে।

৪) লেবুর ডিটক্স ওয়াটার: গরম জলে আদা ও লেবুর রস মিশিয়ে পান করুন। লেবু হজমে সাহায্য করে। আদার মধ্যেও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা শারীরিক প্রদাহ কমাতে সাহায্য করে। পেটের ফোলাভাব কমাতে এবং হজম ক্ষমতা উন্নত করতে সাহায্য করে এই পানীয়।

৫) আদার চা: আদার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা পাচনতন্ত্রের সমস্যা কমাতে সহায়ক। গরম জলে আদা থেঁতো করে ফুটিয়ে নিন। এতে লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন। এই চা মেটাবলিজম বাড়াবে এবং হজমজনিত সমস্যা দূর হবে।

Follow Us
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?