AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Health Tips: পুজোর আগে রোগা হতে শসা খাচ্ছেন? শরীরের জন্য আদৌ ভাল তো?

Health Tips: কেবল উপকার নয়। তবে যতই উপকারী হোক, ভুল সময়ে খেলে কিন্তু এই ফলের অপকার বেশি। তাই পুষ্টিবিদেরা রাতের বেলা বেশি শসা খেতে সাধারণত বারণই করেন।

Health Tips: পুজোর আগে রোগা হতে শসা খাচ্ছেন? শরীরের জন্য আদৌ ভাল তো?
Image Credit: Abhishek Mehta/Moment/Getty Images
| Updated on: Sep 20, 2024 | 5:10 PM
Share

পুজোর আগে শরীরের বাড়তি মেদ ঝেড়ে ফেলতেই হবে। না হলে যে ভাল ছবি আসবে না। তা ছাড়া মধ্যপ্রদেশ বেশি থাকলে দেখতেও খারাপ লাগে। তাই ভরসা রেখেছেন শসার উপরে। শসাতে জলের পরিমাণ বেশি, আবার এই ফলে আছে ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আবার শরীরের আর্দ্রতা বজায় রাখতেও এই ফলের জুড়ি মেলা ভার। শরীরে নানা রকম খনিজের ঘাটতি পূরণ করতেও বেশ কার্যকরী এই ফলটি।

কিন্তু কেবল উপকার নয়। তবে যতই উপকারী হোক, ভুল সময়ে খেলে কিন্তু এই ফলের অপকার বেশি। তাই পুষ্টিবিদেরা রাতের বেলা বেশি শসা খেতে সাধারণত বারণই করেন।

অনেকে মনে করেন রাতের বেলা শসা খেলে ঠান্ডা লাগতে পারে। তবে এই ধারণা কিন্তু ভিত্তিহীন। তাছাড়া রাতের বেলা যে একেবারে শসা খাওয়া যায় না এমনও নয়। পরিমিত পরিমাণে খেলে তাতে ক্ষতি হয় না।

তাহলে কেন রাতে শসা খেতে বারণ করা হয়?

রাতে শসা খেতে বারণ করার কারণ হল শসার মধ্যে থাকা ফাইবার। বিকেল-সন্ধ্যার পর থেকে আমাদের শারীরিক সক্রিয়তা কমে আসে। ফলে শসার মধ্যে যে পরিমাণ ফাইবার আছে তা সহজে পরিপাক হয় না। ফলে রাতে বাটিভর্তি শসা খেলে পেটফাঁপা বা পেটভার হয়ে থাকতে পারে। ঘুমেও ব্যাঘাত ঘটতে পারে।

তাই পেটে বেশি সমস্যা থাকলে কটা দিন শসা না খাওয়াই ভাল। আর নিয়মিত শসা খাওয়ার অভ্যাস হলে, দুপুরে বা বিকেলের মধ্যে তা খেয়ে নেওয়াই ভাল বলে মত পুষ্টিবিদদের।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা