AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flu Shot: পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে ফ্লু শট এখনও নেওয়া হয়নি? কোন বয়সের পর এই টিকা নেওয়া যাবে, জানুন

শীতের সময় ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) এবং কোভিড -১৯ এর 'টুইন্ডেমিক' হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন চিকিত্‍সকরা। শিশু, গর্ভবতী মহিলা, ৬৫ বছর বয়স ও তার বেশি বয়সি, হাঁপানির মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের জন্য যে কোনও ফ্লু বিপজ্জনক।

Flu Shot: পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে ফ্লু শট এখনও নেওয়া হয়নি? কোন বয়সের পর এই টিকা নেওয়া যাবে, জানুন
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Oct 20, 2021 | 9:07 AM
Share

ডাক্তাররা প্রতি বছর ৬ মাসের বেশি বয়সি শিশুদের ফ্লু শট নেওয়ার পরামর্শ দেন। জ্বর, শরীরে ব্যথা, বা ইনজেকশন সাইটে ফুলে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে ফ্লু শট এড়িয়ে যান অনেকেই? দুশ্চিন্তা করবেন না, তাঁরা এক বা দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরাই।

শিশু, গর্ভবতী মহিলা, ৬৫ বছর বয়স ও তার বেশি বয়সি, হাঁপানির মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের জন্য যে কোনও ফ্লু বিপজ্জনক। এই ভাইরাস বা ফ্লুয়ের কারণে জটিল রোগের আক্রান্তদের মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। তবে ফ্লু ভ্যাকসিন নিলে রোগের গুরুতরতা, দীর্ঘস্থায়ীত্ব হ্রাস করবে। এমনকি ফ্ু-সংক্রান্ত রোগ নিয়ে হাসপাতালে ভরতি ও মৃত্যুর ঝুঁকিও কমে যাবে। ফ্লু শট আপনাকে এবং আপনার প্রিয়জনকে গুরুতর জটিলতা থেকে রক্ষা করতে পারে। বিশেষ করে একজন সুস্থ ব্যক্তির স্বাস্থ্যের উপর এমন প্রভাব ফেলবে, যা নিউমোনিয়ার দিকে নিয়ে যেতে পারে। ইতিমধ্যেই ফ্লু থাকলে শরীরে ইমিউন সিস্টেমে প্রভাব ফেলে এবং আপনাকে কোভিড সংক্রমণের প্রবণতা বাড়িয়ে তুলতে পারে।

শীতের সময় ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) এবং কোভিড -১৯ এর ‘টুইন্ডেমিক’ হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন চিকিত্‍সকরা। কোভিড ১৯-এর বিধিনিষেধ ও মাস্ক পরা ও সামাজিক দূরত্বের মতো ব্যাপক প্রতিরোধমূলক বিষয়গুলিও গত মৌসুমে ফ্লু এবং অন্যান্য সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাসের বিস্তার রোধে সহায়তা করেছিল। নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সামাজিক দূরত্ব ও নিজেদের রক্ষার্থে কোনও ব্যবস্থা শিকেয় তোলায় ফের এই বছর মারাত্মক ফ্লুয়ের মরসুম ফিরে আসবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমনতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রকের কর্মকর্তারা কোভিড ১৯ অতিমারির মধ্যেই মানুষজনকে ফ্লু শট নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, “গত বছরের তুলনায় এ বছর ফ্লু রোগীর সংখ্যা বেশি। এ বছর ৫০ হাজারেরও বেশি ফ্লু রোগী দেখা গেছে। ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সের মানুষই বেশি ঝুঁকিতে রয়েছে।” যদিও ফ্লু এবং কোভিড -১৯ উভয় সংক্রামকই শ্বাসযন্ত্রের উপর মারাত্মক প্রভাব তৈরি করে।, এগুলি বিভিন্ন ভাইরাসের কারণে হয়। ফ্লু এবং কোভিড -১৯ শট উভয়ই ইনজেকশন শরীরে ব্যথা এবং ফোলা, শরীরের ব্যথা, জ্বর এবং ঠাণ্ডার মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে শট নেওয়া এড়িয়ে যাবেন না বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকবিজ্ঞানীরা।

যাদের হৃদরোগ আছে বা যাদের হৃদরোগের ঝুঁকিপূর্ণ কারণ আছে, তারা ফ্লুতে আক্রান্ত হয়ে লক্ষণগুলিকে উল্লেখযোগ্যভাবে খারাপ করতে পারে এবং তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। গবেষণায় দেখা গিয়েছে যে ফ্লু শট গ্রহণ এই ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।৬ মাস বা তার বেশি বয়সী যে কেউ ফ্লু শট নিতে পারেন। আপনার ডাক্তারের সঙ্গে আপনার চিকিৎসা ইতিহাস সম্পর্কে আলোচনা করুন এবং তারপর ভ্যাকসিন নিন।

আরও পড়ুন: Inherited Diseases: ৫টি সাধারণ জিনঘটিত রোগ, যা আপনার জানা উচিত

Follow Us
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন