AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Liquor Smuggling: বিহারেই যেন সম্ভব! ‘ড্রাই স্টেটে’ তেলের ট্যাঙ্ক থেকে বেরল ১ কোটি টাকার বিলিতি মদ

Liquor Smuggling: ছট উপলক্ষেই রাজ্যে এই বিপুল পরিমাণ মদ চোরাচালান করা হচ্ছিল। তবে আগেই আভাস পেয়ে যায় পুলিশ। সেই খবরের ভিত্তিতেই অহিয়াপুর থানা এলাকার বাখরি চকের কাছে তল্লাশি চলছিল।

Liquor Smuggling: বিহারেই যেন সম্ভব! 'ড্রাই স্টেটে' তেলের ট্যাঙ্ক থেকে বেরল ১ কোটি টাকার বিলিতি মদ
এই তেলের ট্যাঙ্কারেই চলছিল কারবার।Image Credit: TV9 ভারতবর্ষ
| Updated on: Nov 07, 2024 | 8:21 AM
Share

পটনা: এমন কাণ্ড বিহারেই হয়তো বিহারেই সম্ভব! বুদ্ধি দেখে স্তম্ভিত পুলিশ। ড্রাই স্টেট বিহার। মদ নিষিদ্ধ সেখানে। কিন্তু কখনও চোখের সামনে, আবার কখনও চোখের আড়ালে দেদার বিক্রি হয় মদ। বিষমদ পান করে মৃত্যুর ঘটনাও লেগে রয়েছে। রাজ্যে মদের কারবার রুখতে তৎপর পুলিশ। সেই জন্যই চলছিল নাকা চেকিং। তেলের ট্যাঙ্কে তল্লাশি চালাতেই মাথায় হাত পুলিশের। দেখা গেল, ট্যাঙ্কের ভিতরে তেল নয়, রয়েছে রঙিন জল। তাও আবার ৫ হাজার লিটার!

বিহারের মুজাফ্ফরপুরে একটি তেলের ট্যাঙ্কারের ভিতর থেকে উদ্ধার হল ৫ হাজার লিটার মদ, যার বাজারমূল্য ১ কোটি টাকার কাছাকাছি। ছট উপলক্ষেই রাজ্যে এই বিপুল পরিমাণ মদ চোরাচালান করা হচ্ছিল। তবে আগেই আভাস পেয়ে যায় পুলিশ। সেই খবরের ভিত্তিতেই অহিয়াপুর থানা এলাকার বাখরি চকের কাছে তল্লাশি চলছিল।

নাগাল্যান্ডের নম্বরের একটি ট্যাঙ্কার আটক করে পুলিশ। সেই ট্যাঙ্কারে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশের। দেখা যায়, তেলের পরিবর্তে, ট্যাঙ্কারের গোপন বেসমেন্টে মদের কার্টুন লুকিয়ে রাখা হয়েছে। বাজেয়াপ্ত মদের মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে তিন ব্যবসায়ীকেও আটক করেছে পুলিশ। তিনজনই পঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা।

জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা মদ হিমাচল প্রদেশে তৈরি। ট্যাঙ্কারের ভিতরে মদের কার্টুন ভরার জন্য আলাদা করে চেম্বারও তৈরি করা হয়েছিল।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?