AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fahad Ahmad: দল বদল, কয়েক মিনিটেই প্রার্থী করা হল স্বরা ভাস্করের স্বামীকে!

Maharashtra Lok Sabha Election 2024: রবিবারই সমাজবাদী পার্টি ছেড়ে শরদ পওয়ারের এনসিপি-তে যোগ দেন ফাহাদ। এরপরই দলের তরফে তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হল। অনুশক্তি নগর আসন থেকে লড়বেন ফাহাদ।

Fahad Ahmad: দল বদল, কয়েক মিনিটেই প্রার্থী করা হল স্বরা ভাস্করের স্বামীকে!
স্বরা ভাস্কর ও স্বামী ফাহাদ আহমেদ। ফাইল চিত্রImage Credit: Instagram
| Updated on: Oct 28, 2024 | 1:10 PM
Share

মুম্বই: ভিন ধর্মে বিয়ে, রাজনৈতিক যোগ, গত বছরই খবরের শিরোনামে এসেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এবার চর্চায় তাঁর স্বামী। এবার ভোটে দাঁড়াচ্ছেন স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ। সমাজবাদী পার্টি ছেড়ে শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে যোগ দিতেই তাঁকে আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হল। অনুশক্তি নগর আসন থেকে ভোটে লড়বেন তিনি।

২০২৩ সালে ফাহাদ আহমেদকে বিয়ে করেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ফাহাদ আহমেদ সেই সময় সমাজবাদী পার্টির যুব প্রেসিডেন্ট ছিলেন। ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী আন্দোলনেরও অন্যতম মুখ ছিলেন ফাহাদ। অভিনেত্রী স্বরা ভাস্করকে বিয়ে করাকে কেন্দ্র করে বেশ সমালোচনা-বিতর্কও হয়েছিল।

রবিবারই সমাজবাদী পার্টি ছেড়ে শরদ পওয়ারের এনসিপি-তে যোগ দেন ফাহাদ। এরপরই দলের তরফে তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হল। অনুশক্তি নগর আসন থেকে লড়বেন ফাহাদ। অজিত পওয়ারের এনসিপির প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী নবাব মালিকের কন্যা সানা মালিকের বিরুদ্ধেই প্রার্থী করা হয়েছে ফাহাদকে।

আগে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন নবাব মালিক। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে আর্থিক তছরুপ মামলায় নবাব মালিককে গ্রেফতার করে ইডি। এবার তাই নবাব মালিকের কন্যাকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ২৮৮টি কেন্দ্রে ভোট হবে। নির্বাচনের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর।

Follow Us