AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তিরুপতি লাড্ডু বিতর্কের মাঝেই পুরীর জগন্নাথ মন্দিরেও বড় সিদ্ধান্ত, ভোগ তৈরির আগে এবার…

Puri Jagannath Temple: মন্দিরের এক সেবাইত দাবি করেন, এর আগে মন্দিরের প্রদীপ জ্বালানোয় যে ঘি ব্যবহার হত, তাতে নকল ঘি ব্যবহার করার অভিযোগ উঠেছিল। তারপরই ওই ঘি ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।  

তিরুপতি লাড্ডু বিতর্কের মাঝেই পুরীর জগন্নাথ মন্দিরেও বড় সিদ্ধান্ত, ভোগ তৈরির আগে এবার...
পুরীর জগন্নাথ মন্দির।Image Credit: Twitter
| Updated on: Sep 25, 2024 | 9:32 AM
Share

ভুবনেশ্বর: তিরুপতির প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্ক চরমে। অভিযোগ, মন্দিরে প্রসাদ হিসাবে দেওয়া ওই লাড্ডুতে ঘিয়ের বদলে মেশানো হয়েছিল পশুর চর্বি ও মাছের তেল। এই বিতর্কের মাঝেই এবার বড় সিদ্ধান্ত ওড়িশা সরকারের। এবার জগন্নাথ মন্দিরেও প্রসাদ নিয়ে নিয়মের কড়াকড়ি। ওড়িশা সরকার জানাল, এবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরে ভোগ রান্নায় ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করা হবে।

পুরীর জেলা কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর জানান, পুরীর মন্দিরে এমন কোনও অভিযোগ নেই, তবে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে কোঠা ভোগ (দেবতাদের উৎসর্গ করা) ও ‘বারদী ভোগ’ (ভক্তদের প্রসাদ)- এ ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করা হবে।

জানা গিয়েছে, ওড়িশা মিল্ক ফেডারেশনই পুরী মন্দিরের একমাত্র ঘি সরবরাহকারী। তবে তিরুপতি মন্দিরের সাম্প্রতিক ঘটনা ও তা ঘিরে বিতর্কের জেরেই প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে ওই ঘিয়ের গুণমানও পরীক্ষা করা হবে। এই নিয়ে ওমফেড ও মন্দিরের সেবাইত, যারা প্রসাদ তৈরি করেন, তাদের সঙ্গে কথা বলা হবে।

মন্দিরের এক সেবাইত দাবি করেন, এর আগে মন্দিরের প্রদীপ জ্বালানোয় যে ঘি ব্যবহার হত, তাতে নকল ঘি ব্যবহার করার অভিযোগ উঠেছিল। তারপরই ওই ঘি ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।

Follow Us
দেখুন কীভাবে পুলিশের গাড়িতে তোলা হল প্রাক্তন মন্ত্রী
দেখুন কীভাবে পুলিশের গাড়িতে তোলা হল প্রাক্তন মন্ত্রী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?