AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: খাঁচার বাইরে ‘বীরভূমের বাঘ’, জামিন পেলেন অনুব্রত মণ্ডল

Anubrata Mondal: গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। জেল থেকে ছাড়া পেলেও তিনি কোথায় থাকবেন, তা জানাতে হবে আদালতকে। এছাড়া বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।

Anubrata Mondal: খাঁচার বাইরে 'বীরভূমের বাঘ', জামিন পেলেন অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 5:38 PM
Share

নয়া দিল্লি: ঠিক দু’বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শুক্রবার গরু পাচার মামলায় তাঁকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। সিবিআই-এর মামলায় আগেই জামিন পেয়েছেন কেষ্ট। এবার এই মামলায় জামিন পাওয়ার পর জেল মুক্তি হচ্ছে তাঁর। বেশ কয়েকটি শর্তসাপেক্ষে জামিন দেওয়া হচ্ছে তাঁকে।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। আসানসোলে দীর্ঘদিন জেলে ছিলেন তিনি। পরে ইডি-র মামলায় গ্রেফতারির পর তিহাড় জেলে ঠাঁই হয় অনুব্রতর। পরে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও বন্দি হন এই জেলে। সদ্য জেলমুক্তি হয়েছে সুকন্যার। এবার জেল থেকে ছাড়া পাচ্ছেন তাঁর বাবা তথা বীরভূমের দাপুটে নেতা অনুব্রত।

তবে শুক্রবার জেল থেকে বেরতে পারবেন না তিনি। শনিবার আদালতের রায়ের কপি বেরবে। সেই কপি তিহাড় জেলে জমা করার পর তবেই হবে জেলমুক্তি। ১০ লক্ষ টাকার বেল বন্ডে জামিন পাবেন তিনি।

সিবিআই-এর মামলায় আগেই জামিন পেয়েছেন অনুব্রত। ইডি-র এই মামলায় অনুব্রত দিল্লি হাইকোর্টে গেলেও, মামলা আবারও নিম্ন আদালতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই দীর্ঘদিন ধরে চলছিল শুনানি। গত বুধবার শুনানি শেষ হয়। শুক্রবার আরও কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল আদালত। সেই ব্যাখ্যা দেওয়ার পরই আদালত জামিন দিয়েছে।

কী কী শর্ত দেওয়া হল অনুব্রতকে?

১. পশ্চিমবঙ্গে কোন ঠিকানায় তিনি থাকবেন, তা জানাতে হবে তদন্তকারী আধিকারিকদের।

২. আদালতে জানাতে হবে মোবাইল নম্বর।

৩. অনুব্রতকে জমা রাখতে হবে পাসপোর্ট।

৪. তদন্ত প্রভাবিত হয় এমন কোনও কাজ করা যাবে না।

৫. প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করা যাবে না।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত