AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুজোয় স্বস্তিতে লালু-তেজস্বী, দুর্নীতি মামলায় জামিন বাবা-২ ছেলের

Land For Job Scam: জানা গিয়েছে, এ দিন রাউস অ্যাভিনিউ কোর্টে মামলার শুনানিতে বিশেষ বিচারপতি বিশাল গগনে উল্লেখ করেন যে দুর্নীতির তদন্ত চলাকালীন লালু প্রসাদ যাদব বা তাঁর ছেলেদের গ্রেফতার করা হয়নি। আজ মাথা পিছু ১ লক্ষ টাকার বন্ডে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব ও তেজ প্রতাপ যাদবকে জামিন দেওয়া হয়।

পুজোয় স্বস্তিতে লালু-তেজস্বী, দুর্নীতি মামলায় জামিন বাবা-২ ছেলের
আদালতে সপরিবারে লালু প্রসাদ যাদব।Image Credit: PTI
| Updated on: Oct 07, 2024 | 12:05 PM
Share

নয়া দিল্লি: উৎসবের মরশুমে হাঁফ ছেড়ে বাঁচলেন লালু। দুর্নীতি মামলায় পেলেন জামিন। একা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবই নন, জামিন পেয়েছেন তাঁর দুই ছেলে তেজ প্রতাপ ও তেজস্বী যাদবও। আজ, সোমবার দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তাঁর দুই ছেলেকে জামিন দেয়।

জানা গিয়েছে, এ দিন রাউস অ্যাভিনিউ কোর্টে মামলার শুনানিতে বিশেষ বিচারপতি বিশাল গগনে উল্লেখ করেন যে দুর্নীতির তদন্ত চলাকালীন লালু প্রসাদ যাদব বা তাঁর ছেলেদের গ্রেফতার করা হয়নি। আজ মাথা পিছু ১ লক্ষ টাকার বন্ডে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব ও তেজ প্রতাপ যাদবকে জামিন দেওয়া হয়।

তবে আদালত কিছু শর্তও রেখেছে। তদন্ত চলাকালীন দেশ ছাড়তে পারবেন না আরজেডি নেতারা। তাদের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে।

জমির বিনিময়ে চাকরি দুর্নীতি-

অভিযোগ, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব, সেই সময় রেলে ব্য়াপক নিয়োগ দুর্নীতি হয়। মধ্য প্রদেশের জব্বলপুরে, রেলওয়ের ওয়েস্ট-সেন্ট্রাল জোনে গ্রুপ-ডি চাকরিতে বেআইনিভাবে চাকরি দিয়েছিলেন লালু প্রসাদ। তার বদলে বিহারে লালু ও তার পরিবারের নামে জমি হস্তান্তর করে দিয়েছিল প্রার্থীরা। উপহার হিসাবে বা কখনও সরাসরি জমির মালিকানা পরিবর্তন করা হয়েছিল। এভাবেই কয়েকশো কোটির জমির বিনিময়ে চাকরির দুর্নীতি হয়েছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ। গত ৬ অগস্ট ইডি এই মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দেয় আদালতে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?