Modi birthday: পরিবর্তিত বিশ্বে আজ মোদীই শান্তির দূত, সকলে তাকিয়ে তাঁরই দিকে
Modi birthday: মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর), ৭৪ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ বছর আগে প্রথমবার তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত ১০ বছরে, তিনি শুধুমাত্র একজন শক্তিশালী বিশ্বনেতা হিসাবেই আবির্ভূত হননি, তিনি বর্তমান সময়ের সবচেয়ে বড় সংঘাত অবসানের একমাত্র আশাও এখন তিনিই।

নয়া দিল্লি: মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর), ৭৪ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ বছর আগে প্রথমবার তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত ১০ বছরে, তিনি শুধুমাত্র একজন শক্তিশালী বিশ্বনেতা হিসাবেই আবির্ভূত হননি, তিনি বর্তমান সময়ের সবচেয়ে বড় সংঘাত অবসানের একমাত্র আশাও এখন তিনিই। আড়াই বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধর অবসানে এখন পশ্চিমী দেশগুলি ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর দিকেই তাকিয়ে। এর সবথেকে বড় কারণ, যুযুধান দুই পক্ষেরই আস্থা রয়েছে ভারতের উপর। অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামের এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো ওয়াইদোদো ছাড়া, প্রধানমন্ত্রী মোদীই বিশ্বের একমাত্র নেতা, যিনি যুদ্ধের সময় রাশিয়া ও ইউক্রেন দুই দেশেই সফর করতে পেরেছেন। রাশিয়া ও ইউক্রেন উভয়েরই...
