AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Swiss Railway: ভারতীয় রেলে এবার ‘সুইস’ প্রযুক্তি, কী জানালেন রেল মন্ত্রী?

Indian Railway: রেলমন্ত্রী আরও জানিয়েছেন, ওই দেশে মোট ৬টি হাব স্টেশন আছে। ওই স্টেশনগুলিতে একসঙ্গে একাধিক ট্রেন পৌঁছয় ও ট্রেনগুলি ছাড়েও একসঙ্গে। এমনই আরও অনেক ভাল পদ্ধতি আছে সুইস রেলে। সেগুলি গ্রহণ করার জন্য মউ চুক্তি স্বাক্ষর হতে চলেছে।

India-Swiss Railway: ভারতীয় রেলে এবার 'সুইস' প্রযুক্তি, কী জানালেন রেল মন্ত্রী?
ফাইল ছবিImage Credit: twitter
| Updated on: Jan 19, 2024 | 6:33 AM
Share

সুইজারল্যান্ড: বদলে যাবে ভারতীয় রেলের চেহারা! সুইস প্রযুক্তি ব্যবহার করা হতে ভারতীয় রেলে। রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথায় মিলল তেমনই ইঙ্গিত। সম্প্রতি ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের একটি সভা উপলক্ষে সুইজারল্যান্ডে গিয়েছেন রেল মন্ত্রী। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সুইস প্রযুক্তি ব্যবহারের জন্য সুইজারল্যান্ডের সঙ্গে হবে বিশেষ চুক্তিও।

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সুইস রেলওয়ের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা হয়েছে তাঁর। সুইস রেলের কন্ট্রোল রুমেও গিয়েছেন তিনি। বিশেষত সুইজারল্যান্ডের টানেলিং প্রযুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। বিশ্বের দীর্ঘতম টানেল গোটহার্ট রয়েছে সুইজারল্যান্ডে। ৫৭ কিলোমিটার দীর্ঘ এই টানেল। এছাড়া সুইজারল্যান্ডের ট্র্যাক টেকনোলজিরও প্রশংসা করেছেন তিনি।

এছাড়া রেলমন্ত্রী জানান, সুইজারল্যান্ডের পুরো রেল ব্যবস্থাটাই হাব অ্যান্ড স্পোক প্রযুক্তিতে তৈরি। যেমন জুরিখ হল একটি হাব স্টেশন। একগুচ্ছ ট্রেন একই সময়ে ওই স্টেশনে পৌঁছয়। ফলে যাত্রীদের এক ট্রেন থেকে আর এক ট্রেনে উঠতে সমস্যা হয় না।

রেলমন্ত্রী আরও জানিয়েছেন, ওই দেশে মোট ৬টি হাব স্টেশন আছে। ওই স্টেশনগুলিতে একসঙ্গে একাধিক ট্রেন পৌঁছয় ও ট্রেনগুলি ছাড়েও একসঙ্গে। এমনই আরও অনেক ভাল পদ্ধতি আছে সুইস রেলে। সেগুলি গ্রহণ করার জন্য মউ চুক্তি স্বাক্ষর হতে চলেছে। রেল মন্ত্রী আরও উল্লেখ করেছেন ট্রেনের সঙ্গে বাস, কেবল কারেরও সংযোগ রয়েছে সুইজারল্যান্ডে। এমনকী একটি টিকিটেই বিভিন্ন যানবাহনে ওঠা যায় ওই দেশে।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন