AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Slams Pakistan: ‘ভারতের মাটিটা এবার ছাড়ুন…’, অধিকৃত কাশ্মীর নিয়ে পাকিস্তানকে ‘ওয়ার্নিং’ বিদেশমন্ত্রকের

Indian Slams Pakistan: রবির সন্ধেয় মোদীর খোঁচা ভালই বিঁধেছিল পাকিস্তানকে। তাই তড়িঘড়ি পরদিনই , সেদেশে বিদেশমন্ত্রক তরফে একটি বিবৃতি জারি করে প্রধানমন্ত্রীর মন্তব্যকে 'বিভ্রান্তিকর ও এক পাক্ষিক' বলে দাগিয়ে দেয় তারা।

Indian Slams Pakistan: 'ভারতের মাটিটা এবার ছাড়ুন...', অধিকৃত কাশ্মীর নিয়ে পাকিস্তানকে 'ওয়ার্নিং' বিদেশমন্ত্রকের
প্রতীকী ছবিImage Credit: Getty Image | PTI
| Updated on: Mar 20, 2025 | 12:30 PM
Share

নয়াদিল্লি: দশক কাটিয়েও দুই দেশের মধ্যে মিটল না ফাটল। এক টুকরো জমি নিয়ে আজও যুযুধান ভারত-পাকিস্তান। বুধবার কাশ্মীর ইস্যুতে নতুন করে উত্তপ্ত দুই দেশ। তোপ-পাল্টা তোপ। পারদ চড়ল বিশ্ব রাজনীতির।

ঘটনা ঠিক কী?

গোটা ঘটনার সূত্রপাত রবিবারের একটি সাক্ষাৎকার। সেদিন সন্ধেয় মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মুখোমুখি বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পডকাস্টে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। তাঁর কথায়, ‘পাকিস্তানের সঙ্গে করা সমস্ত শান্তি চুক্তি দিন শেষে সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতায় পরিণত হয়েছে। তবে আশা রাখি, তাদের নেতৃত্বের সদবুদ্ধি উদয় হবে।’

রবির সন্ধেয় মোদীর খোঁচা ভালই বিঁধেছিল পাকিস্তানকে। তাই তড়িঘড়ি পরদিনই , সেদেশে বিদেশমন্ত্রক তরফে একটি বিবৃতি জারি করে প্রধানমন্ত্রীর মন্তব্যকে ‘বিভ্রান্তিকর ও এক পাক্ষিক’ বলে দাগিয়ে দেয় তারা। সেই বিবৃতিতে তাদের আরও অভিযোগ, ‘কাশ্মীর ইস্যুতে আশ্বাস জোগালেও সেই অঞ্চলের অগ্নিগর্ভ পরিস্থিতিকে শান্ত করার জন্য কোনও পদক্ষেপই নেয়নি ভারত।’

এই বিবৃতির পরেই দুই দেশের মধ্য়ে চড়ে পারদ। মঙ্গলবার রাইসিনা সংলাপে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে অধিকৃত কাশ্মীর নিয়ে সরব হন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর কথায়, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অন্য কোনও দেশের ভিতরে সবচেয়ে বেশি সময় ধরে অবৈধভাবে ঘাঁটি বেঁধে রাখার উদাহরণ কিন্তু রয়েছে ভারতের কাশ্মীরেই।’

বুধবার জয়শঙ্করের দেখাদেখি পাকিস্তানের বিরুদ্ধে মুখ খোলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ‘এই বিশ্ব খুব ভাল করেই জানে যে পাকিস্তানে কীভাবে সীমান্তে সন্ত্রাসকে ব্যবহার করে ও সেটিকে মদত জোগায়। এমনকি দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সব থেকে বড় বাধা তারাই। তাদের উচিত বছর বছর ধরে অবৈধ ভাবে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেওয়া।’

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি