AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India’s digital revolution: নোবেলজয়ীর মুখে ভারতের ডিজিটাল বিপ্লবের ভূয়সী প্রশংসা!

Professor Paul Michael Romer on India's digital revolution: ভারতে এসে ভারতের ডিজিটাল বিপ্লবের ভূয়সী প্রশংসা করে গেলেন নোবেলজয়ী অধ্যাপক পল মাইকেল রোমার। তাঁর মতে, ভারতের ডিজিটাল বিপ্লব বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক এবং আকর্ষণীয় সাফল্যের কাহিনি। বিশ্বর শক্তিশালী দেশগুলির সামনেও এটা একটা নতুন মানদণ্ড স্থাপন করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

India's digital revolution: নোবেলজয়ীর মুখে ভারতের ডিজিটাল বিপ্লবের ভূয়সী প্রশংসা!
ভারতের ডিজিটাল বিপ্লবের ভূয়সী প্রশংসা করলেন নোবেলজয়ী অধ্যাপক পল মাইকেল রোমার
| Updated on: Oct 20, 2024 | 10:12 PM
Share

নয়া দিল্লি: ভারতে এসে ভারতের ডিজিটাল বিপ্লবের ভূয়সী প্রশংসা করে গেলেন নোবেলজয়ী অধ্যাপক পল মাইকেল রোমার। তাঁর মতে, ভারতের ডিজিটাল বিপ্লব বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক এবং আকর্ষণীয় সাফল্যের কাহিনি। বিশ্বর শক্তিশালী দেশগুলির সামনেও এটা একটা নতুন মানদণ্ড স্থাপন করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে, আর্থিক অবস্থা নির্বিশেষে ভারতের সকল মানুষ যেভাবে উপকৃত হয়েছেন, সেটাই ভারতের ডিজিটাল বিপ্লবকে গোটা বিশ্বর মধ্যে অনন্য করে তুলেছে বলে জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদী সরকার যেভাবে এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং দেশের প্রতিটি প্রান্তে এই বিপ্লবকে পৌঁছে দিয়েছে, তারও প্রশংসা করেন নোবেলজয়ী।

প্রফেসর পল মাইকেল রোমার বলেন, “ডিজিটাল বিপ্লবকে সরকার বাস্তবিকভাবে সমাজের সমস্ত সদস্যদের সুবিধা প্রদানের জন্য এটা ব্যবহার করছে। তাই ভারতের ডিজিটাল বিপ্লব এত আকর্ষণীয়। এর লক্ষ্য শুধুমাত্র কয়েকজন ভাগ্যবান সুবিধাভোগী ছিল না। এটা বিশ্বর বেশিরভাগ দেশের থেকে খুব আলাদা। তাই আমার মতে, ভারতের কাহিনিটি অনন্য, এটা সবাইকে সুবিধা প্রদান করছে।”

শুধু তাই নয়, ‘ডিজিটাল সাউথ’ অর্থাৎ ডিজিটাল প্রযুক্তিতে পিছিয়ে থাকা দেশগুলিও ভারতের এই উদ্যোগকে অনুকরণ করে ব্যাপকভাবে উপকৃত হতে পারে বলেও জানান প্রফেসর রোমার। তিনি বলেন, “অন্যান্য দেশের, বিশেষ করে ডিজিটাল সাউথের দেশগুলির মনে করা উচিত, ভারত যদি এটা করতে পারে, তবে আমরাও পারব। তারা ভারত থেকে অনুপ্রেরণা এবং আস্থা গ্রহণ করতে পারে এবং একটি সাফল্যের কাহিনি লেখার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতে পারে। তাদের ধনী দেশগুলোর উপর নির্ভর করার দরকার নেই। বরং, তাদের নিজেদের বাস্তবতার ভিত্তিতে কাজ শুরু করা উচিত।” প্রফেসর রোমার আরও জানান, ভারতের মতো সাফল্যের কাহিনি লিখতে ডিজিটাল সাউথের দেশগুলি ইউপিআই, ডিজিলকার, ডিবিটি-র মতো ভারতের অনলাইন পরিষেবাগুলির অনুকরণ করতে পারে। ভারতে অনলাইন সাক্ষরতা অত্যন্ত সীমিত হওয়া সত্ত্বেও, অর্থনীতির ডিজিটালাইজেশনে ভারত বিস্ময়কর সাফল্য পেয়েছে বলে জানান নোবেলজয়ী।

Follow Us
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা