AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: রামতীর্থ অযোধ্যায় নমো, রাস্তার দু’ধারে পুষ্পবৃষ্টিতে গ্র্যান্ড ওয়েলকাম

Narendra Modi: অযোধ্যায় নতুন বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখবেন তিনি। শনিবার সকালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

PM Narendra Modi: রামতীর্থ অযোধ্যায় নমো, রাস্তার দু'ধারে পুষ্পবৃষ্টিতে গ্র্যান্ড ওয়েলকাম
অযোধ্যায় নরেন্দ্র মোদীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 13, 2024 | 12:10 PM
Share

অযোধ্যা: জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের মেগা উদ্বোধন। তার আগে বর্ষশেষের মুখে রামতীর্থ অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় নতুন বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখবেন তিনি। শনিবার সকালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

  1. রাম মন্দির উদ্বোধনের আগে গোটা অযোধ্যা শহর সেজে উঠছে। তৈরি হয়েছে নতুন মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। সেই বিমানবন্দর এবং নবরূপে সজ্জিত অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নমোর।
  2. একইসঙ্গে বন্দে ভারত ও অমৃত ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফও হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। রামতীর্থ অযোধ্যাকে ঢেলে সাজানো হচ্ছে। শনিবার প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে ৪৬টি নির্মাণ প্রকল্পের শিলান্যাস হতে চলেছে অযোধ্যায়। এই প্রকল্পগুলির জন্য মোট খরচ হচ্ছে ১৫ হাজার ৭০০ কোটি টাকা।
  3. প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতো গোটা শহর ফুল ও পোস্টারে সেজে উঠেছে। অযোধ্যা ধাম বিমানবন্দর থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর কনভয় রেল স্টেশনের উদ্দেশে যাচ্ছিল। রাস্তার দু’ধার দিয়ে নিরাপত্তার বজ্র আঁটুনি। তারই মধ্যে উপচে পড়ছে মানুষের ঢল।
  4. প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই রাস্তার দু’পাশ দিয়ে রব উঠতে থাকে ‘জয় শ্রীরাম, জয় শ্রীরাম’। গাড়ির দরজা খুলে বেরিয়ে, হাত নেড়ে সকলের অভিবাদন গ্রহণ করেন তিনি।
  5. আজ ঢালাও কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। বিভিন্ন প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি রামতীর্থ অযোধ্যায় একটি রোড শো করার কথাও রয়েছে তাঁর।
  6. ঋষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরটি তৈরি করা হয়েছে উত্তরপ্রদেশ সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে। ৮২১ একর জমির উপর তৈরি এই এয়ারপোর্ট। কুড়ি মাসের রেকর্ড সময়সীমার মধ্যে এয়ারপোর্ট তৈরি হয়েছে। ২২০০ মিটারের রানওয়েতে আপাতত A321 এয়ারক্রাফট অপারেশন চলবে। পরবর্তী ক্ষেত্রে রানওয়ের দৈর্ঘ্য ৩৭৫০মিটার পর্যন্ত বিস্তৃত করা হবে। দ্বিতীয় পর্যায়ে পঞ্চাশ হাজার স্কোয়ার মিটারের টার্মিনাল বিল্ডিং তৈরি হবে, যেখানে প্রতিদিন চার হাজার যাত্রী প্রতিদিন এবং বছরে ৬০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবে।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা