AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: সেমিকন ইন্ডিয়ার উদ্বোধনের আগে বৈঠকে মোদী

PM Narendra Modi: বুধবার গ্রেটার নয়ডায় তিনদিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনের সূচনা করার পাশাপাশি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তিনদিনের এই সম্মেলনের থিম 'শেপিং দ্য সেমিকন্ডাক্টর ফিউচার'। সেমিকন্ডাক্টর শিল্পের প্রসার নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে।

PM Narendra Modi: সেমিকন ইন্ডিয়ার উদ্বোধনের আগে বৈঠকে মোদী
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
| Updated on: Sep 10, 2024 | 9:19 PM
Share

নয়াদিল্লি: বুধবার গ্রেটার নয়ডায় সেমিকন ইন্ডিয়া সম্মেলনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মঙ্গলবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে সেমিকন্ডাক্টর শিল্পের প্রসার নিয়ে তিনি বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

বুধবার গ্রেটার নয়ডায় তিনদিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনের সূচনা করার পাশাপাশি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তিনদিনের এই সম্মেলনের থিম ‘শেপিং দ্য সেমিকন্ডাক্টর ফিউচার’। সেমিকন্ডাক্টর শিল্পের প্রসার নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে। সেমিকন্ডাক্টর শিল্পে আন্তর্জাতিক হাব হয়ে উঠছে ভারত। এই সম্মেলনে সেমিকন্ডাক্টর ক্ষেত্র নিয়ে ভারতের কৌশল ও নীতি তুলে ধরা হবে। বিশ্বের তাবড় তাবড় সেমিকন্ডাক্টর ক্ষেত্রের বিশিষ্টজনরা এই সম্মেলনে যোগ দেবেন। বিভিন্ন কোম্পানির পদস্থ কর্তা, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেবেন।

সেমিকন্ডাক্টর কার্যত সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের মেরুদণ্ডের মতো কাজ করে। করোনার সময় বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর জোগান ব্যাহত হয়। এই অবস্থায় দেশে শক্তিশালী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ার লক্ষ্যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন(আইএসএম) চালুর কথা ভাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালের ডিসেম্বরে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের(ISM) উদ্বোধন হয়। তারপর থেকে সেমিকন্ডাক্টর শিল্পে ক্রমশ এগিয়ে চলেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন, সেই দিন আর বেশি দূরেও নয়, যখন ভারত সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিশ্বশক্তিতে পরিণত হবে।

সেই লক্ষ্যেই বুধবার থেকে তিনদিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলন হচ্ছে। আর সেই সম্মেলনের আগেই এদিন বাসভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশ-বিদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন