AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court on ED: ‘কতজন দোষী সাব্যস্ত হয়েছে?’ শীর্ষ আদালতে এবার প্রশ্নের মুখে খোদ ইডি!

Supreme Court on ED: সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা, ইডির কৌঁসুলিকে বলেন, "আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, পিএমএলএর অধীনে কতগুলি অভিযোগের বিচার শেষ হয়েছে এবং কতগুলিতে দোষী সাব্যস্ত হয়েছে।"

Supreme Court on ED: 'কতজন দোষী সাব্যস্ত হয়েছে?' শীর্ষ আদালতে এবার প্রশ্নের মুখে খোদ ইডি!
| Updated on: Nov 18, 2024 | 8:35 PM
Share

সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে ইডি। আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) আওতায় দোষী সাব্যস্ত হওয়ার সংখ্যা খুবই কম। আর সেই নিয়েই এবার মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির।

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা, ইডির কৌঁসুলিকে বলেন, “আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, পিএমএলএর অধীনে কতগুলি অভিযোগের বিচার শেষ হয়েছে এবং কতগুলিতে দোষী সাব্যস্ত হয়েছে।”

পিএমএলএ অপরাধে অভিযুক্ত এক ব্যক্তির জামিন আবেদন নিয়ে শুনানি চলার সময় এই প্রশ্ন করেন বিচারপতি। বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ সেই ব্যক্তির জামিন মঞ্জুর করে, কারণ অভিযুক্ত গত ২৩ ফেব্রুয়ারি ২০২৩ থেকে হেফাজতে ছিলেন এবং অদূর ভবিষ্যতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কোন সম্ভাবনাই নেই। এই বিষয়ে সেন্থিল বালাজির মামলায় দেওয়া রায়কে অনুসরণ করেই জামিন মঞ্জুর করা হয়।

তবে আদালত পিএমএলএ-তে দোষী সাব্যস্ত হওয়ার কম শতাংশের বিষয়ে এই প্রথমবার উদ্বেগ প্রকাশ করল এমনটা নয়। এর আগে অগস্ট মাসেও বিচারপতি উজ্জল ভূঁইয়া জানান দশ বছরে ৫০০০ পিএমএলএ অভিযোগের মধ্যে কেবল ৪০টি কেসেই দোষী সাব্যস্ত হয়েছে। এর আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারির সময়ে প্রশ্ন ওঠে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, পিএমএলএ মামলায় অভিযোগ এবং গ্রেফতারি নিয়ে ‘বেশ কিছু প্রশ্ন উঠে আসে’। গ্রেফতারির বিষয়ে একটি নির্দিষ্ট নীতির প্রয়োজনের কথাও বলেছিল শীর্ষ আদালত।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও বেশ কিছু আর্থিক তছরুপের মামলার তদন্ত করছে ইডি। তার মধ্যে বেশ কিছু মামলায় রাজ্যের কিছু প্রভাবশালীকে গ্রেফতার করা হয়। কিন্তু পুজোর আগেই আবার জামিনে বাইরে চলে এসেছেন কয়েকজন অভিযুক্ত।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী