AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MP Died: খেয়েছিলেন কীটনাশক, ভোটের আগেই মৃত্যু সাংসদের

Tamil Nadu: বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন মারুমালারচি দ্রাবিড় মুনেত্রা কাজ়াগামের সাংসদ এ গণেশমূর্তি। কোয়েম্বাটোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

MP Died: খেয়েছিলেন কীটনাশক, ভোটের আগেই মৃত্যু সাংসদের
সাংসদ এ গণেশমূর্তি।Image Credit: Facebook
| Updated on: Mar 28, 2024 | 9:36 AM
Share

চেন্নাই:  থেমে গেল লড়াই। প্রয়াত সাংসদ এ গণেশমূর্তি। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। চলতি সপ্তাহের রবিবার রাতেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ভেন্টিলেশনেই ছিলেন সাংসদ। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন মারুমালারচি দ্রাবিড় মুনেত্রা কাজ়াগামের সাংসদ এ গণেশমূর্তি। কোয়েম্বাটোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। জানা গিয়েছে, ৭৬ বছর বয়সী ওই সাংসদের অঙ্গ-প্রতঙ্গ বিকল হয়ে যেতে শুরু করেছিল। সোমবার থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এরোদ থেকে ডিএমকে-র টিকিটে জয়ী হয়েছিলেন এ গণেশমূর্তি। গত রবিবার, ২৪ মার্চ রাতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। ভোর থেকে রক্তবমি হতে শুরু করে। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে, কোয়েম্বাটোরের একটি প্রাইভেট হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংসদ।

সাংসদের পরিবারের তরফে জানানো হয়েছিল, অসুস্থ হয়ে পড়ার পর সাংসদ জানিয়েছিলেন তিনি কীটনাশক খেয়েছেন। তবে কী কারণে হঠাৎ তিনি এমন সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে জানাননি কিছু। আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়া নিয়ে মনে কোনও ক্ষোভ তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?